আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ট্রাম্পের ‘বিশাল’ সাফল্য: জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ৯০% মুনাফার দাবি

ট্রাম্পের ‘বিশাল’ সাফল্য: জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তিতে ৯০% মুনাফার দাবি

বিশ্ব অর্থনীতির দুই প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটি ‘বৃহৎ’ বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে 'সম্ভবত ইতিহাসের সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি' হিসেবে উল্লেখ করেছেন।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তির ঘোষণা দেন ট্রাম্প। তিনি জানান, 'এই চুক্তি দু’দেশের জন্যই লাভজনক। আমরা বহুদিন ধরে এটি নিয়ে কাজ করেছি এবং আমি সবসময় বলেছি, একটি চুক্তি তখনই সফল যখন তা উভয় পক্ষের জন্যই উপকারী হয়।'

চুক্তির আওতায় জাপান যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। একইসঙ্গে জাপানি বাজারে প্রবেশাধিকার পাবে মার্কিন কৃষিপণ্য, গাড়ি এবং অন্যান্য পণ্য। ট্রাম্প বলেন, চুক্তির অংশ হিসেবে জাপান ১৫ শতাংশ পাল্টা শুল্ক দিতে রাজি হয়েছে।

জাপানের প্রধান বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানায়, হোয়াইট হাউসে আলোচনার মাধ্যমে তিনি তার ‘মিশন’ সম্পন্ন করেছেন। তবে চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো ইতিমধ্যে ওয়াশিংটনে জাপানি দূতাবাসের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করেছে।

চুক্তি স্বাক্ষরের আগে উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। চলতি জুলাইয়ের শুরুতে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ১ আগস্টের মধ্যে চুক্তিতে পৌঁছাতে না পারলে জাপানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এর আগে এপ্রিলে তিনি ২৪ শতাংশ শুল্ক আরোপের ইঙ্গিত দিলেও সেটি পরে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়।

‘লিবারেশন ডে’ নামক একতরফা নীতির আওতায় ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করায় বৈশ্বিক বাজারে চাপে পড়ে। কিন্তু জাপানের সঙ্গে স্বাক্ষরিত নতুন চুক্তি দুই দেশের মধ্যে সেই উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।

চুক্তির খবর প্রকাশের পর ইতিবাচক প্রভাব পড়ে জাপানের শেয়ারবাজারে। টোকিও স্টক এক্সচেঞ্জের নিক্কেই ২২৫ সূচক প্রায় ২ শতাংশ বেড়ে যায়। বিশেষ করে গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান টয়োটা, নিশান ও হোন্ডার শেয়ারের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

এদিকে, ট্রাম্প জানায়, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও একটি নতুন বাণিজ্য চুক্তির প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একই সঙ্গে আরও কয়েকটি দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথাও জানান তিনি।

জাপানের অভ্যন্তরীণ রাজনীতির দৃষ্টিকোণ থেকেও এই চুক্তিকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে পরাজয়ের কারণে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি দেশটির উচ্চকক্ষের নিয়ন্ত্রণ হারায়। চুক্তি বিষয়ে প্রতিক্রিয়ায় ইশিবা বলেছেন, 'চুক্তির পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত আমরা মন্তব্য করতে চাই না।'

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত