আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

করোনা ভ্যাক্সিন আবিষ্কারে নভাভ্যাক্স পেলো সর্বোচ্চ $১.৬ বিলিয়ন

করোনা ভ্যাক্সিন আবিষ্কারে নভাভ্যাক্স পেলো সর্বোচ্চ $১.৬ বিলিয়ন

এলএ বাংলা টাইমস



যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার করোনাভাইরাস ভ্যাক্সিন আবিষ্কারের জন্য নভাভ্যাক্স কোম্পনির সাথে ১.৬ বিলিয়ন ডলারের চুক্তি করেছে। যা এখন পর্যন্ত ফেডারেল সরকারের সর্বোচ্চ অর্থ বাজেটের চুক্তি। নভাভ্যাক্স ম্যারিল্যান্ড ভিত্তিক একটি বায়োট্যাক কোম্পানি। মঙ্গলবার করোনাভাইরাস ভ্যাক্সিন আবিষ্কারের লক্ষ্যে পরিচালিত ‘অপারেশন ওয়ার্প স্পিড’ এই চুক্তির ঘোষণা করেছে।  

নভাভ্যাক্স কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও স্ট্যানলি এরিক বলেন, ‘এর মাধ্যমে এটা বুঝা যায়, ভ্যাক্সিন আবিষ্কার নিয়ে তারা কতটা ভরসা করছেন আমাদের ওপর।’ এরিক আশা করছেন আগামী বছরের প্রথম ভাগে তারা বাজারে ভ্যাক্সিন ছাড়তে পারবে।  

তবে শুধু নভাভ্যাক্স নয়। এর আগে তিনটি কোম্পানির সাথেও চুক্তি হয়েছে ফেডারেল সরকারের। তিনটি কোম্পানি হলো- এস্ট্রাজেঙ্কা, মডের্না, জনসন এন্ড জনসন। 

এক দশমিক ছয় বিলিয়ন ডলার চুক্তির ফলে নভাভ্যাক্স ভ্যাক্সিন পরীক্ষা করতে পারবে। অগ্রিম উৎপাদন করতে পারবে। এরিক বলছেন, আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই একশ মিলিয়ন ডোজ প্রদান করতে পারবে তার কোম্পানি।   

নভাভ্যাক্স ভ্যাক্সিন করোনাভাইরাসের ক্ষুদ্র একটি অংশ নিয়ে তৈরি হবে। যাকে বলে ‘স্পাইক পরশন’। যা করোনাভাইরাসের ওপরে থাকবে। এর লক্ষ্য হবে এমিউন সিস্টেম যেন মনে করে ওই ‘স্পাইক’টাই প্রকৃত ভাইরাস। এর ফলে ইমিউন সিস্টেম প্রতিক্রিয়া করবে ও প্রকৃত ভাইরাসকে আক্রামণ করবে। এরিক বলেন, আমি মনে করি, আমাদের ভ্যাক্সিন প্রচুর এন্টিবডি তৈরি করে ইমিউন সিস্টেমে যথাযথ প্রতিক্রিয়া করবে। নভাভ্যাক্স একই পদ্ধতি ব্যবহার করেছে ইবোলো, ইনফ্লুয়েঞ্জা, রেসপেরেটরি সিনসিশিয়াল ভাইরাসের ক্ষেত্রেও।  

এরিক খুবই আশাবাদী। তাদের ভ্যাক্সিন টিম দিন রাত কাজ করছে। তিনি বলেন, ‘সকলেই বুঝতে পারবে আমাদের কাজের গুরুত্ব।’ এর আগে জুনে নভাভ্যাক্স ইউএস আর্মির সাথেও চুক্তি করে। ১০ মিলিয়ন ডোজ প্রদানের জন্য ৬০ মিলিয়ন ডলার চুক্তি করে তারা। এছাড়াও ৩৮৮ মিলিয়ন ডলার পেয়েছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন (সিইপিআই) থেকেও।   

হেলথ এন্ড হিউম্যান সার্ভিস এক বিবৃতিতে বলেছে, ‘অপারেশন ওয়ার্প স্পিড’ এর লক্ষ্য হলো ২০২১ সালের মধ্যে কার্যকর ও নিরাপদভাবে আমেরিকানদের মধ্যে ৩০০ মিলিয়ন ডোজ প্রদান করা।

এলএ বাংলা টাইমস/এস/আর  

শেয়ার করুন

পাঠকের মতামত