আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

কুইন্স কলেজে আইটি প্রশিক্ষণ দেবে বাংলাদেশি প্রতিষ্ঠান ট্রান্সফোটেক

কুইন্স কলেজে আইটি প্রশিক্ষণ দেবে বাংলাদেশি প্রতিষ্ঠান ট্রান্সফোটেক

এলএ বাংলা টাইমস


কুইন্স কলেজের অফিশিয়াল পার্টনার হিসেবে শিক্ষার্থীদের নিয়মিত আইটি প্রশিক্ষণ দেবে বাংলাদেশি মালিকানাধীন আইটি প্রশিক্ষণ সেন্টার ট্রান্সফোটেক একাডেমি। সফলভাবে তিন দিনের প্রশিক্ষণ সম্পন্নের পর এখন প্রতিষ্ঠানটি এ প্রশিক্ষণ নিয়মিতভাবে দেবে। ট্রান্সফোটেকের সিইও গালিব রহমান বলেন, এটি আমাদের জন্য বড় ধরনের সাফল্য। একটি কলেজের সঙ্গে কাজ করা অনেক বড় বিষয়।

৬ জুলাই ফ্রি প্রশিক্ষণ ক্লাসে কুইন্স কলেজের ১০৮ জন শিক্ষার্থী অংশ নেন। ট্রান্সফোটেক একাডেমির ছয়জন প্রশিক্ষক দ্বারা এ প্রশিক্ষণ দেওয়া হয়। এখন নিয়মিত যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তাতে কিউএ ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি, ক্লাউড ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

ট্রান্সফোটেক একাডেমি কোভিড-১৯ এ ভার্চ্যুয়াল ছয়টি আইটি প্রশিক্ষণ ক্লাস সম্পন্ন করেছে। প্রতি ক্লাসে প্রায় ৩০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ দেওয়া হয়। বিনা মূল্যের এসব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের একজন যোগ্য আইটি ব্যক্তি গড়ে তোলাই মূল লক্ষ্য। এ ছাড়া ট্রান্সফোটেকের সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রান্সফোটেক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের চাকরি পেতেও সহায়তা করছে।

গ্লোবাল ট্রান্সফোটেক আমেরিকার বিখ্যাত জব কোম্পানি ডেলোয়েট, আইবিএম, একচেঞ্জারসহ একাধিক প্রতিষ্ঠানের সহযোগী হয়ে কাজ করছে। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক শ বাংলাদেশির চাকরির ব্যবস্থা করেছে তারা।

ভবিষ্যতে গ্লোবাল ট্রান্সফোটেকের মাধ্যমে বাংলাদেশ, সিঙ্গাপুর ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে আইটি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও করা হচ্ছে। এ ছাড়া বাংলাদেশের উদ্যোক্তাদের বানানো সফটওয়্যার আমেরিকায় মার্কেটিং ও আমেরিকার সফটওয়্যার বাংলাদেশে মার্কেটিং করার যোগসূত্র স্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ট্রান্সফোটেক পরিচালক আশরাফ সিদ্দিকী, রেজওয়ান বশির, আবদুল রহমান, মোজেজা আশরাফ মোনালিসা।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত