আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সব কোর্স অনলাইনে করলে যুক্তরাষ্ট্রে ভিসা পাবে না বিদেশি শিক্ষার্থীরা

সব কোর্স অনলাইনে করলে যুক্তরাষ্ট্রে ভিসা পাবে না বিদেশি শিক্ষার্থীরা

এলএ বাংলা টাইমস


আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন কৌশল নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ফল সেমিস্টার থেকে যদি কোনো শিক্ষার্থী তাঁর সব কোর্স অনলাইনে করার পরিকল্পনা করে, তবে তাঁকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ ভিসা পাবেন না তিনি।

চলতি মাসের শুরু দিকে প্রায় একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। ওই সময় বলা হয়েছিল, করোনাভাইরাসের মহামারির কারণে যাঁদের ফল সেমিস্টারের ক্লাস অনলাইনে শুরু হয়েছে, তাঁরা আর যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন না। অর্থাৎ তাঁদের নিজ দেশে ফিরে যেতে হবে। অনলাইন ক্লাস শুরু হওয়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে আসার ভিসাও দেওয়া হবে না। 

সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। পরে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। এমন ঘটনার কয়েক সপ্তাহের মাথায় এমন সিদ্ধান্ত নেওয়া হলো। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট এই ঘোষণা দিয়েছে। এ–সংক্রান্ত একটি বিবৃতিও দেওয়া হয়েছে।

করোনা মহামারির কারণে যুক্তরাষ্ট্রের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান তাদের সব ক্লাস অনলাইনে নেওয়ার পরিকল্পনা করছে। এরপর অনেক দেশের শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তি হওয়ার কথাও চিন্তা করছে। ফলে যাঁরা নতুন করে এই অনলাইন কোর্সে ভর্তি হয়ে দেশটিতে যাওয়ার কথা ভাবছেন, মার্কিন সরকারের নতুন এই সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন তাঁরা। 

তবে যাঁরা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সব ক্লাস অনলাইনে করছেন কিংবা সেখানে যাওয়ার জন্য যাঁদের ভিসা রয়েছে, তাঁরা এই আদেশের আওতায় আসবেন না। ট্রাম্প এর আগে অভিবাসন ব্যবস্থা কঠোর করার ইঙ্গিত দিয়েছিলেন।

এলএ বাংলা টাইমস/এম/বিএইচ

শেয়ার করুন

পাঠকের মতামত