আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

ক্যালিফোর্নিয়ায় 'জরুরি অবস্থা' বিষয়ে বিভক্ত আইনপ্রণেতারা

ক্যালিফোর্নিয়ায় 'জরুরি অবস্থা' বিষয়ে বিভক্ত আইনপ্রণেতারা

ছবি: এলএবাংলাটাইমস

করোনা মহামারির কারণে এক বছর তিন মাস আগে ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করে গভর্নর গেভিন নিউসাম।

তবে সম্প্রতি ক্যালিফোর্নিয়ার করোনা পরিস্থিতি অনেক উন্নত হয়েছে। করোনার সর্বনিম্ন সংক্রমণের তালিকায় রয়েছে ক্যালিফোর্নিয়ার নাম।

১৫ জুন করোনা বিধিনিষেধ রাজ্যজুড়ে শিথিল করে দিলেও জরুরি অবস্থা জারি রাখার কথা জানান ডেমোক্রেটিক গভর্নর গেভিন নিউসাম।

তবে গেভিন নিউসামের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। রাজ্যের আইনপ্রণেতারা কেনো জরুরি অবস্থা উঠিয়ে নেওয়া হবে না, তার উত্তর চেয়েছেন।

সোমবার (৭ জুন) জরুরি অবস্থা উঠিয়ে না নেওয়ার ব্যাখ্যা চেয়ে চিঠি গেভিন নিউসামের অফিস বরাবর অ্যাসেম্বলিম্যান কেভিন কাইলি এবং আর-রকলিন।

কাইলি বলেন, 'বাসিন্দাদের মধ্যে এক ধরণের হতাশ মনোভাব চলে এসেছে। এই পরিস্থিতির দ্রুত নিষ্পত্তি প্রয়োজন'।

করোনা মহামারি সংক্রান্ত জরুরি অবস্থা তুলে দিতে আইনসভাও তৈরি হয়েছে৷ এই প্রস্তাবনার অন্যতম আহবায়ক কাইলি বলেন, 'আমার সহকর্মীদের কাছে অনুরোধ জানাচ্ছি এই আইন পাশের মাধ্যমে জরুরি অবস্থা উঠিয়ে দিতে'।

একই রকম প্রস্তাবনা স্টেট সিনেটেও উত্থাপন করা হয়েছে। রিপাবলিকান ঘরানার আইনপ্রণেতারা জরুরি অবস্থা উঠিয়ে নেওয়ার পক্ষে অবস্থান নেন।

এদিকে, ক্যালিফোর্নিয়ার গভর্নর গত শুক্রবার এক টিকা লটারি অনুষ্ঠানে বলেন, 'করোনার সংক্রমণ কম মানে তা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়নি। ১৫ জুন বিধিনিষেধ শিথিল হলেও রাজ্যে জরুরি অবস্থা জারি থাকবে'।

ক্যালিফোর্নিয়ার জরুরি অবস্থাকে কেন্দ্র করে রাজ্য সিনেটে মুখোমুখি অবস্থান নিবেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান রাজনীতিবিদেরা।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত