আপডেট :

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

        আমেরিকায় প্রায় ১০ লাখ মানুষের কাছে যাচ্ছে ৫০০ ডলারের চেক

        ককপিটে পাইলটদের সংঘর্ষের পর সৌদি আরবে জরুরি অবতরণ ইসরায়েলগামী বিমানের

        ‘গণহত্যা’ শব্দ ব্যবহার নিয়ে বাস-রামানের মতপার্থক্য, গাজা ইস্যুতে উত্তাপ

        আদালতের আদেশ অমান্য করে ৪ সন্তানকে নিয়ে মা নিখোঁজ, অ্যাম্বার অ্যালার্ট

        ওকল্যান্ডে ট্রাম্পের কয়লা টার্মিনাল নিয়ে নতুন তথ্য, বাড়ছে দূষণের আশঙ্কা

        এলএপিডিতে শ্বেতাঙ্গরা আর সংখ্যাগরিষ্ঠ নয়, তবু বর্ণবৈষম্যের অভিযোগ

        দুই বছর পর কর্নেলের ভ্রাতৃসংঘে ওঠা যৌ ন নি পী ড়নের অভিযোগের তদন্ত শুরু

        গ্রিন কার্ডে বড় পরিবর্তনের প্রস্তাব, বাতিল হতে পারে ডাইভারসিটি ভিসা লটারি

চেইন ছিনতাইয়ের চেষ্টায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

চেইন ছিনতাইয়ের চেষ্টায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যু

ছবিঃ এলএবাংলাটাইমস

দক্ষিণ লস এঞ্জেলেসে চেইন ছিনতাইয়ের চেষ্টার সময় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (৮ মার্চ) ভোররাতে চারজন ব্যক্তি তাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে আক্রমণ করলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

লস এঞ্জেলেস পুলিশ বিভাগের (LAPD) মুখপাত্র জানান, ঘটনাটি রাত ৩:১৫ মিনিটের দিকে হার্ভার্ড পার্ক এলাকায় ফ্লোরেন্স ও ওয়েস্টার্ন অ্যাভিনিউর সংযোগস্থলে ঘটে।

“চারজন কৃষ্ণাঙ্গ পুরুষ হেঁটে এসে ভিকটিমকে ঘিরে ধরে তার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে,” বলেন LAPD মুখপাত্র। “ভিকটিম বাধা দিলে এক সন্দেহভাজন বন্দুক বের করে তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে।”

গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত চারজন পালিয়ে গেছে এবং তাদের সঠিক বর্ণনা এখনো পাওয়া যায়নি। তবে এটি কোনো গ্যাং সংশ্লিষ্ট ঘটনা নয় বলে নিশ্চিত করেছে LAPD।

এদিকে, ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে ফ্লোরেন্স ও ওয়েস্টার্ন অ্যাভিনিউর সংযোগস্থলে অবস্থিত বার্গার প্যালেস রেস্তোরাঁর বাইরে পুলিশের উপস্থিতি দেখা গেছে। তবে গুলির ঘটনাটি সেখানেই ঘটেছে কিনা, তা নিশ্চিত করা যায়নি।

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত