আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি তুরস্কের

আমিরাতের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি তুরস্কের

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছে তুরস্ক। সম্পর্ক স্বাভাবিক করতে ইসরায়েলের সঙ্গে উপসাগরীয় রাষ্ট্রটি চুক্তিতে সম্মতি দেওয়ায় দেশটি থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার চিন্তা করা হচ্ছে বললেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান।

তুর্কি পররাষ্ট্র মন্ত্রণায়ের বরাতে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা বলেছে, এ চুক্তির ব্যাপারে রাজি হয়ে আমিরাত যে ‘ভণ্ডামিপূর্ণ আচরণ’ করেছে তা ইতিহাস কখনও ক্ষমা করবে না। বৃহস্পতিবার (১৩ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও আমিরাত চুক্তি করতে সম্মতি দেয়।

ফিলিস্তিনের শীর্ষ নেতারা এ বিষয়টিকে ফিলিস্তিনি জাতির ‘পিঠে ছুরিকাঘাত’ বলে মন্তব্য করেন। শুক্রবার (১৪ আগস্ট) এরদোগান বলেছেন, ‘ফিলিস্তিনের বিপক্ষে এমন পদক্ষেপ নেওয়া বরদাস্ত করা যায় না। এখন ফিলিস্তিনিরা হয় তাদের অ্যাম্বাসি বন্ধ করবে, নয়তো রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেবে। একই বিষয় আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য।’

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেছেন, ‘আমি তাকে (পররাষ্ট্রমন্ত্রী) বলেছি আমরা আবুধাবি নেতৃত্বের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটতে পারি কিংবা আমাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিতে পারি।’

এই চুক্তি স্বাক্ষর হলে মিশর ও জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করবে আরব আমিরাত।

ইসরায়েলের সঙ্গে এক সময় কূটনৈতিক ও বাণিজ্যিক চুক্তি ছিল তুরস্কের। কিন্তু গত কয়েক বছর ধরে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। ২০১০ সালে ফিলিস্তিনি আন্দোলন হামাস শাসিত গাজা উপত্যকায় প্রতিরোধ ভাঙা ১০ তুর্কি আন্দোলনকারীকে হত্যা করে ইসরায়েলি কমান্ডাররা।



এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত