আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ: আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন

ফিলিস্তিনে যুদ্ধাপরাধ: আইসিসির ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তের অনুমোদন দেওয়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

আদালতের ওপর আরোপ করা সেই অনভিপ্রেত নিষেধাজ্ঞা শুক্রবার প্রত্যাহার করে নিল নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।  খবর আরব নিউজ ও বিবিসির।

এর ফলে ইসরাইলি সেনাদের বর্বরতার তদন্ত করার পথ আরও সুগম হলো আইসিসির জন্য।  আইসিসির ১২০টি সদস্য রাষ্ট্রের তালিকায় যুক্তরাষ্ট্রের নাম নেই।

নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান আইনজীবী ফ্যাতৌ বেনসৌদা এবং আদালতের বিচার বিভাগের প্রধান ফাকিসো মচোচোকোর ওপর ট্রাম্প প্রশাসন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন, গুম, হত্যা ও জোর করে বাড়ি দখলের মতো ইসরাইলি সেনাদের অপরাধ তদন্তের অনুমতি চেয়েছিলেন ফ্যাতৌ বেনসৌদা।
আর তার এই আবেদন গ্রহণ করে তদন্তের অনুমতি দিয়েছিলেন আদালতের বিচার বিভাগের প্রধান ফাকিসো মচোচোকো।

এ কারণেই আইসিসির এ দুই কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইলের পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ট্রাম্প প্রশাসন।

প্রথমে ২০১৯ সালের মার্চে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয় আইসিসির এ দুই কর্মকর্তার ওপর। এর ১৮ মাস পর যুক্তরাষ্ট্রে তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন।

অবশেষে গত ২ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) দুই কর্মকর্তার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেন নেন জো বাইডেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত