আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

২৪ জনকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় আবারো ইসরাইলি বিমান হামলা

২৪ জনকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যে গাজায় আবারো ইসরাইলি বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে বিমান হামলা করেছে ইসরাইলি সেনাবাহিনী। বেশকিছু এলাকা লক্ষ করে মঙ্গলবার সকালে এ হামলা চালানো হয়।

এ হামলায় অন্তত দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

রাতভর ইসরাইলের বিমান হামলায় উপত্যকাটির ৯ শিশুসহ ২৪ ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বিমান হামলা চালানো ইসরাইলি বাহিনী। ওই আক্রমণে আহত হয়েছেন অন্তত ১২২ জন ফিলিস্তিনি।

ইসরাইল বলছে, হামাসের রকেট হামলার প্রতিবাদে তারা এ আক্রমণ চালাচ্ছে।

ফিলিস্তিনিদের সাথে কয়েকদিনব্যাপী সংঘর্ষের পর অধিকৃত জেরুসালেমের আল-আকসা মসজিদ কম্পাউন্ড থেকে ইসরাইলি বাহিনী প্রত্যাহারে হামাসের পক্ষ থেকে দেয়া আল্টিমেটাম সময় পার হওয়ার পর রকেট হামলা চালায় হামাস।

ইসরাইলি পুলিশ সোমবার টানা তৃতীয় দিনের মতো ফিলিস্তিনিদের উপর আক্রমণ করে। তারা পবিত্র রমজান মাসের শেষ দিনগুলোতে মসজিদটিকে ইবাদত করতে যাওয়া মুসল্লিদের উপর রাবার প্রলেপের স্টিলের গোল বুলেট নিক্ষেপ করে, স্টান গ্রেনেড ও টিয়ার গ্যাস ছুঁড়ে।

গত ২৪ ঘণ্টায় জেরুসালেম ও অধিকৃত পশ্চিমতীর জুড়ে ৭০০ শতাধিক ফিলিস্তিন আহত হয়েছেন।

এদিকে আগের হামলায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। ওই দাফন কাজে যোগ দিয়েছেন হাজারো ফিলিস্তিনি। ওই হামলায় হামাসের একজন কমান্ডারও নিহত হয়েছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

শেয়ার করুন

পাঠকের মতামত