আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

বাইডেনের হস্তক্ষেপে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বিরতির আভাস

বাইডেনের হস্তক্ষেপে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ বিরতির আভাস

ছবি: এলএবাংলাটাইমস

প্রেসিডেন্ট জো বাইডেনের হস্তক্ষেপে ইসরায়েল ও হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজা অংশের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা বেড়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুই পক্ষকেই চাপ প্রয়োগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

তবে এখন পর্যন্ত ইসরায়েল গাজা ও হামাসের উপর বোমা হামলা অব্যাহত রেখেছে। অপরদিকে, হামাস মাঝখানে রকেট হামলা স্থগিত দিলেও আবারো শুরু করেছে।

হামাসের জেষ্ঠ্য এক নেতা গণমাধ্যমকে জানান, দিন কয়েকের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। আর ইসরায়েল জানিয়েছে, লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

এর আগে ইসরায়েলের উপর প্রায় আট ঘণ্টা রকেট হামলা স্থগিত রাখে হামাস। এরপর আবারো সীমান্ত এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। চলমান সংঘর্ষের ১১ দিন চলছে আজ।

অপরদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজা অংশে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ভবিষ্যতের সংঘাত এড়িয়ে যেতে ইসলামিস্ট এই গ্রুপটির উপর হামলা চালানোর কথা জানায় ইসরায়েল কর্তৃপক্ষ।

মে'র ১০ তারিখ থেকে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের ২২৮ জন বেসামরিক নাগরিক মারা গেছেন। এই হামলাকে গণহত্যার সাথে তুলনা করা হচ্ছে।

অপরদিকে, এখন পর্যন্ত হামাসের রকেট হামলায় ১২ জন ইসরায়েলি বাসিন্দা মারা গেছে বলে জানায় কর্তৃপক্ষ ।

এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুদ্ধ বিরতির নিয়ে জোর পদক্ষেপ নিতে চাপ প্রয়োগ করেন। এই বিষয়ে মিশরের প্রতিরক্ষাব্যবস্থার সাথে যুক্ত একজন জানান, 'যুদ্ধ বিরতির স্বার্থে একমত হলেও অনেক ছোট বিষয় নিয়ে আলোচনা বাকি রয়েছে'।

হামাসের একজন রাজনৈতিক নেতা মুসা আবু মারজুক বলেন, 'যুদ্ধ বিরতি নিয়ে যে চেষ্টা করা হচ্ছে সেটি সফল হতে পারে'।

তিনি বলেন, 'আশা করা যায় দুই-একদিনের মধ্যে পারস্পরিক সমঝোতার মাধ্যমে যুদ্ধ বিরতি সম্ভব হবে'।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত