আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে ইসরাইলি সৈন্যদের গুলি করে হত্যা

পশ্চিম তীরে ফিলিস্তিনি কিশোরকে ইসরাইলি সৈন্যদের গুলি করে হত্যা

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে বাইতায় ইসরাইলি সৈন্যদের গুলিতে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। শুক্রবার ওই স্থানে ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভে সৈন্যরা গুলি করলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় ওই কিশোর।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি সৈন্যদের গুলিতে আরো ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদের নাবলুসের হাসপাতালে নেয়া হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, বিক্ষোভ দমনে ইসরাইলি বাহিনী তাজা গুলি, টিয়ার গ্যাস ও রাবার মোড়ানো ধাতব গুলি নিক্ষেপ করে। তাৎক্ষণিকভাবে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিহত মোহাম্মদ সাইদ হেমায়েল পশ্চিম তীরে চলতি বছর ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত অষ্টম ফিলিস্তিনি শিশু।

এদিকে পশ্চিম তীরে অবৈধ ইসরাইলি বসতি স্থাপনের বিরুদ্ধে নাবলুস ছাড়াও পশ্চিম তীরের রামাল্লাহ, কালকিলইয়া, সিলওয়াদসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ইসরাইলি ও ফিলিস্তিনি সূত্র অনুসারে, অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ১৬৪টি বসতি ও ১১৬টি আউট পোস্টে প্রায় ছয় লাখ ৫০ হাজার ইহুদি ইসরাইলি বাস করছে।

১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর ইসরাইল পূর্ব জেরুসালেমসহ পশ্চিম তীর ভূখণ্ড ও গাজা উপত্যকা দখল করে নেয়। আন্তর্জাতিক আইন অনুসারে এই ভূখণ্ডকে দখল করা ভূমি হিসেবে বিবেচনা করা হয়। দখলকৃত এই ভূমিতে আইন অনুসারে ইসরাইলের যে কোনো স্থাপনা নির্মাণ অবৈধ।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে দখল করা এই ভূখণ্ডের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়ে বিভিন্ন সময় প্রস্তাব পাস করা হলেও ইসরাইল তা অবজ্ঞা করে পশ্চিম তীরে দখল অব্যাহত রেখেছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত