আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

যুদ্ধবিরতির পর গাজায় চতুর্থ দফায় ইসরাইলের বিমান হামলা

যুদ্ধবিরতির পর গাজায় চতুর্থ দফায় ইসরাইলের বিমান হামলা

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতির মধ্যেই আবার অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরাইল। যুদ্ধবিরতির প্রায় দেড় মাসের মাথায় চতুর্থবারের মতো শনিবার রাতে ইসরাইলি বাহিনী এই হামলা চালালো।

স্থানীয়দের বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদমাধ্যমে বলা হয়, অবরুদ্ধ ভূখণ্ডের বাদের ও আল-সুদানিয়া এলাকায় এই হামলা চালানো হয়।

হামলায় একজন গুরুতর আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানানো হয়।

ইসরাইলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গাজা থেকে আগুনে বেলুন হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি বিমান এই হামলা চালিয়েছে।

খবরে বলা হয়, শনিবার বিকেলে গাজা সীমান্তে এশকল আঞ্চলিক কাউন্সিলে আগুনে বেলুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনার পর হামাসের রকেট নিক্ষেপের কেন্দ্র ও অস্ত্র তৈরির কারখানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এর আগে ১০ মে জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে ইসরাইলি আদালতের আদেশ এবং এর প্রতিবাদে মসজিদুল আকসাসহ বিভিন্ন স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি হামলার জেরে গাজা নিয়ন্ত্রণকারী স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরাইলের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ১১ দিনের টানা সংঘর্ষে ইসরাইলি সামরিক বাহিনীর আগ্রাসনে গাজায় ৬৬ শিশুসহ অন্তত ২৫৭ ফিলিস্তিনি নিহত ও এক হাজার নয় শ' ৪৮ জন আহত হয়। অপরদিকে ইসরাইলি ভূখণ্ডে হামাসের রকেট নিক্ষেপে দুই শিশুসহ ১৩ ইসরাইলি নিহত ও সাত শ' ৯৬ জনের বেশি আহত হয়েছেন।

টানা ১১ দিন সংঘর্ষের পর মিসরের মধ্যস্থতায় ২১ মে থেকে ইসরাইলের সাথে যুদ্ধবিরতিতে যায় হামাস।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত