আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শিরিনের লাশ বহনকারী ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি পুলিশের লাঠিচার্জ

শিরিনের লাশ বহনকারী ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি পুলিশের লাঠিচার্জ

আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহের কফিন বহনকারী ফিলিস্তিনি লোকেদের ওপর লাঠিচার্জ করেছে ইসরায়েলি পুলিশ বাহিনী। গতকাল শুক্রবার হাজার হাজার মানুষ জেরুজালেমের ওল্ড সিটির মধ্য দিয়ে তার কফিন নিয়ে যায়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আবু আকলেহের কফিনের চারপাশে কয়েক ডজন ফিলিস্তিনি ছিল। তাদের মধ্যে কেউ কেউ ফিলিস্তিনি পতাকা উড়য়েছে। এ সময় তাদের মুখে স্লোগান ছিল, ‘আমাদের আত্মা এবং রক্ত ​​দিয়ে শিরিন তোমাকে উদ্ধার করবো।’

ঠিক তখনই ইসরায়েলি পুলিশ কর্মকর্তারা লোকেদের ওপর লাঠিচার্জ শুরু করে, লাঠি দিয়ে মারধর করে এবং লাথি দেয়। এক পর্যায়ে কফিন বহনকারী দলটি একটি দেয়ালের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। কফিনটি প্রায় নিচে পরে যাচ্ছিল। দশ মিনিট ধরে এ অবস্থা চলে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এমই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত