আপডেট :

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

নিহতদের পরিবারকে ২ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা

নিহতদের পরিবারকে ২ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা

মক্কায় মসজিদুল হারামে ক্রেন
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের
পরিবারকে ১০ লাখ রিয়াল
অর্থাৎ প্রায় ২ কোটি টাকা করে
দেওয়ার ঘোষণা দিয়েছে
সৌদি সরকার। এ ছাড়া যারা
আঘাতের কারণে একেবারে
স্থায়ী পঙ্গুত্বের শিকার
হয়েছেন, তাদের ১০ লাখ রিয়াল
ও আহত ব্যক্তিদের ৫ লাখ রিয়াল
করে দেওয়া হবে। মঙ্গলবার এক
ফরমানে সৌদি বাদশাহ
সালমান এ ঘোষণা দিয়েছেন।
শুক্রবার মসজিদুল হারামের চতুর্থ
তলায় ক্রেন ভেঙে পড়লে ১১১
জন নিহত হন। এ ছাড়া আহত হয়
আরো ২৩৮ জন। নিহত ব্যক্তিদের
মধ্যে একজন বাংলাদেশি
রয়েছেন বলে নিশ্চিত হওয়া
গেছে।
মঙ্গলবার রাজকীয় ফরমানে বলা
হয়, দুর্ঘটনায় নিহতদের
পরিবারকে ১০ লাখ রিয়াল
অর্থাৎ ২ কোটি ৮ লাখ টাকা (১
রিয়াল = ২০ টাকা ৮১ পয়সা
হিসেবে) ক্ষতিপূরণ দেওয়া
হবে। দুর্ঘটনায় যারা স্থায়ী
পঙ্গুত্বের শিকার হয়েছেন
তাদেরও একই পরিমাণ অর্থ
ক্ষতিপূরণ হিসেবে দেওয়া
হবে। আর যারা আহত হয়েছেন
তাদের ৫ লাখ রিয়াল অর্থাৎ ১
কোটি ৪ লাখ টাকা করে দেওয়া
হবে। তবে সৌদি আদালতে
ক্ষতিপূরণের মামলা দায়ের
করলে যে অর্থ পাওয়ার কথা, এর
মধ্যে তা অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ
এটি কেবল সৌদি বাদশাহর পক্ষ
থেকে দেওয়া ক্ষতিপূরণ।
রাজকীয় ওই ফরমানে আরো
জানানো হয়েছে, দুর্ঘটনায়
যারা নিহত হয়েছেন, তাদের
প্রত্যেকের পরিবারের দুই
সদস্যকে আগামী বছর সরকারি
খরচে হজ করানো হবে। এ ছাড়া
যারা আহত হওয়ার কারণে এবার
হজ করতে পারছেন না, তাদের
আগামী বছর রাজকীয় অতিথি
হিসেবে হজ করানো হবে।
যারা আহত হয়ে হাসপাতালে
চিকিৎসাধীন রয়েছেন, তাদের
স্বজনরা যাতে সৌদিতে এসে
তাদের সঙ্গে থাকতে পারেন,
সে জন্য তাদের ভিসাও প্রদান
করা হবে।
এদিকে দুর্ঘটনার তদন্ত রিপোর্ট
হাতে পাওয়ার পর সেটি
পর্যালোচনার জন্য তদন্ত ব্যুরো ও
সরকারি কৌঁসুলির কাছে
পাঠানোর নির্দেশ দিয়েছেন
বাদশাহ। তদন্ত প্রতিবেদনে
বলা হয়েছিল, ক্রেনটি ভুল
অবস্থানে রাখা হয়েছিল এবং
প্রচণ্ড বাতাসের কারণে এ
দুর্ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত