আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ১৯ জন

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত ১৯ জন

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের
বিমান হামলায় অন্তত ১৯ বেসামরিক নাগরিক
নিহত হয়েছে। রোববার দেশটির
উত্তরাঞ্চলের একটি গ্রাম ও একটি
মার্কেটে এ হামলায় আহত হয়েছে আরো
কমপক্ষে ৩০ জন। খবর রয়টার্সের।
স্থানীয় বাসিন্দারা জানান, হাজ্জাহ
প্রদেশের হাজাওয়ারার একটি গ্রামে
একাধিক বিমান থেকে বোমা নিক্ষেপ করা
হয়। এ সময় অন্তত ১২ জন নিহত ও ৩০ জন আহত
হয়। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের
কাবাতিয়া জেলার একটি মার্কেটে বিমান
হামলায় আরো ৭ জন নিহত হয়েছে। তবে
সৌদি জোটের একজন মুখপাত্র এ বিষয়ে
তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি।
হুথি বিদ্রোহীদের আন্দোলনের মুখে
পালিয়ে থাকা ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ
রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতায় বসাতে গত
মার্চ থেকে হামলা শুরু করে সৌদি
নেতৃত্বাধীন আরব জোট। সৌদি জোটের
বিমান হামলা এখন পর্যন্ত ৬৩৪ শিশুসহ অন্তত
৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
এদের মধ্যে অর্ধেক বেসামরিক নাগরিক
রয়েছে। দীর্ঘদিন ধরে চলমান ইয়েমেনের
গৃহযুদ্ধের অবসানের লক্ষ্যে সোমবার
সুইজারল্যান্ডে একটি শান্তি আলোচনা
হওয়ার কথা রয়েছে। এর আগে গত জুন মাসে
একটি শান্তি আলোচনার উদ্যোগ নেয়া হলেও
শেষ পর্যন্ত তা ভেস্তে যায়।

শেয়ার করুন

পাঠকের মতামত