আপডেট :

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

        ট্রাম্পের বিলাসবহুল ফ্লোরিডা গলফ ক্লাবেই হতে পারে নতুন ‘ক্যাম্প ডেভিড’

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার তাপপ্রবাহ এখনো কাটেনি, তবে আসছে স্বস্তির শীতলতা

        সিলভার লেকে বাড়িতে আগুন, চার এলএফডি ফায়ারফাইটারসহ আহত ৫

        প্রায় এক মাস ধরে নিখোঁজ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুই কিশোর লস এঞ্জেলেসের এলাকায় থাকতে পারে

        কুলভার সিটি বাসচালক ব্রুস রদ্রিগেজকে হত্যার অভিযোগে লস এঞ্জেলেসের ব্যক্তি অভিযুক্ত

        সারোগেসিতে জন্ম নেওয়া অন্তত ১৪ শিশুকে নির্যাতনের অভিযোগ ক্যালিফোর্নিয়ার দম্পতির বিরুদ্ধে

ট্রাম্পের সৌদি আরব সফরে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

ট্রাম্পের সৌদি আরব সফরে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি

সৌদি আরবের কাছে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির একটি চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরে এ চুক্তি স্বাক্ষরিত হবে। শুক্রবার হোয়াইট হাউসের জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। আগামী সপ্তাহে এ সফরে সৌদি আরব যাচ্ছেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউসের ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্স জানান, এই অস্ত্র চুক্তি এক দশকে ৩০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। এসব অস্ত্র দিয়ে সৌদি আরব নিজেদের নিরাপত্তা আরও শক্তিশালী করবে। তিনি বলেন, আমরা বেশ কয়েকটি চুক্তিতে একমত হওয়ার শেষ পর্যায়ে আছি। প্রথম আন্তর্জাতিক সফরে সৌদি আরব যাচ্ছেন ট্রাম্প। ১৯ মে সৌদি আরব ত্যাগ করবেন তিনি।


এর আগে গত সপ্তাহে রয়টার্স এক খবরে জানিয়েছিল, ট্রাম্পের সফরে একাধিক অস্ত্র বিক্রির চুক্তির জন্য ওয়াশিংটন সৌদি আরবের ওপর চাপ দিচ্ছে। বেশ কয়েকটি নতুন চুক্তি স্বাক্ষর হতে পারে ট্রাম্পের সফরে।


সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনামলের শেষ দিকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি কমিয়ে আনে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে সৌদি অভিযানে বেসামরিক নাগরিকের মৃত্যুর কারণে সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নিয়েছিল ওবামা প্রশাসন।


সৌদি আরবের অস্ত্র সরবরাহকারীদের মধ্যে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাস্ট্র। সম্প্রতি সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৫ যুদ্ধবিমান থেকে শুরু করে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম কিনেছেন। যার আর্থিক মূল্য ছিল কয়েক বিলিয়ন ডলার। 


সূত্র: দ্য গার্ডিয়ান।

 

শেয়ার করুন

পাঠকের মতামত