আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

নিজে ডাক্তার তবু মিলে নি আইসিইউ; সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় স্থানান্তর

নিজে ডাক্তার তবু মিলে নি আইসিইউ; সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসককে ঢাকায় স্থানান্তর

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকের (৫০) শারীরিক অবস্থার অবনতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

আক্রান্ত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক। তা সত্ত্বেও এম এ জি ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার ঠাঁই হয়নি। কারণ, সেখানে করোনা আক্রান্তদের জন্য কোনো স্বতন্ত্র আইসিইউ নেই।

সিলেটে করোনা আক্রান্তদের চিকিৎসায় ব্যবহৃত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত ওই চিকিৎসক নিজের বাসায় চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাত ১০টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। কিন্তু বুধবার দুপুরের দিকে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। এ জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়।

আক্রান্ত চিকিৎসকের এক স্বজন (যিনি নিজেও চিকিৎসক) জানিয়েছেন, তারা তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতদিন মূলত বাসায় রেখে আক্রান্তকে তারা চিকিৎসা সেবা দিয়ে এসেছেন। অবস্থার অবনতি হওয়ায় তার আইসিইউ’র প্রয়োজন দেখা দেয়। কিন্তু সেটি সিলেটে সম্ভব হয়নি।শামসুদ্দিন হাসপাতালে দুটি ভেন্টিলেটর থাকলেও সেখানে এটি পরিচালনার মতো জনশক্তি (ডাক্তার ও নার্স) নাই। আর তিনি ওসামানী মেডিকেলের শিক্ষক ও চিকিৎসক  হওয়া সত্ত্বেও তার তাঁকে চিকিৎসা সম্ভব হয়নি। সেখানে আইসিইউ থাকলেও তাকে তারা চিকিৎসা দিচ্ছে না।

এর আগে, ওই চিকিৎসকের নমুনা পরীক্ষার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। সেখান থেকে গত রোববার তার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত