আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল-সমাবেশ

সিলেটে মোদিবিরোধী বিক্ষোভ মিছিল-সমাবেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমনকে কেন্দ্র কর শুক্রবার দেশের বিভিন্ন জায়গায় মুসল্লিদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। চট্রগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ৩ মাদ্রাসা ছাত্র ও এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিলেটে শুক্রবার বিকেলে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছেন আলেম-ওলামারা।   

সিলেট নগরীর কোর্ট পয়েন্টে শুক্রবার বাদ আছর আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর সভাপতি মাওলানা খলিলুর রহমান।
"সমাবেশে বক্তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসার প্রতিবাদে ঢাকার বায়তুল মোকাররমে মুসল্লিরা শান্তিপূর্ণ প্রতিবাদ করেছে। কিন্তু পুলিশ মুসল্লিদের উপর হামলা করে জাতীয় মসজিদকে অপবিত্র করেছে। মসজিদকে করা হয়েছে রক্তে-রঞ্জিত। এই অবস্থা বাংলার মানুষ সয্য করতে পারে না। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি আজ জীবিত থাকতেন তাহলে ভারতের প্রধানমন্ত্রী মোদি যেভাবে ভারতের মুসলমানের উপর জুলুম নির্যাতন করে যাচ্ছে তাকে বাংলাদেশে আমন্ত্রণের স্বীকৃতি দিতেন না। গোটা বাংলাদেশকে কলুষিত করার জন্য মোদিকে আনা হয়েছে।"

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী। এছাড়া বক্তব্য রাখেন কাজির বাজার মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মুহাদ্দিস মাওলানা মমসাদ আহমদ, খেলাফত মজলিসের মাওলানা তাজুল ইসলাম হাসান প্রমুখ।   

সমাবেশে বক্তারা পুলিশ প্রশাসনের প্রতি উদ্দেশ্য করে আরও বলেন, মাদ্রাসা ছাত্রদের ইতিহাস যদি জানেন না তাহলে জেনে নেবেন। ইংরেজ শাসন আমলে তাদের বিরুদ্ধে ওলামায়ে কেরামরা আন্দোলন করেছিলেন। সেজন্য একদিনে ১৪ হাজার ওলামায়ে কেরামদের ফাঁসি দিয়েছিল তারা। আজকের ঘটনার সঠিক বিচার না হয় তাহলে আগামি দিনে সিলেটে লক্ষ মানুষের সমাবেশ করে আন্দোলন সংগ্রাম গড়ে তুলা হবে।   
 
এর আগে বিভিন্ন জায়গা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে উপস্থিত হন সিলেটের আলেম-ওলামারা।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত