আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সুনামগঞ্জে স্কুল ছাত্র খুন

সুনামগঞ্জে স্কুল ছাত্র খুন

সুনামগঞ্জের নতুন কোর্ট এলাকার ১০তলা নির্মানাধীন ভবনে এক স্কুল ছাত্র খুন হয়েছে। খুন হওয়া স্কুল ছাত্রের নাম অনিক বর্মন (১৮)। সে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্রামের প্রদীব বর্মনের ছেল এবং সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের এবাবের এসএসসি পরীক্ষার্থী ছিল।  রবিবার বিকাল ৫ টায় ১০তলা নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার সিড়ির নীচ থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ।

নিহতর পিতা প্রদীব বর্মন জানান , রবিবার দুপুর ১২টা থেকে ১টার ভিতরে অনিক বর্মন সুনামগঞ্জের নতুন পাড়ার একটি ভাড়া বাসা থেকে বের হয়ে যায়। এর পর থেকে সোমবার সকাল পর্যন্ত তার সন্ধান পাচ্ছিল না তার পরিবার। সকালে নিহতর মা জানতে পারেন সুনামগঞ্জ সদর থানা পুলিশ রবিবার বিকালে সুনামগঞ্জ পুরাতন কোর্টের নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে এক অঙ্গাত যুবকের লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেখেছে পুলিশ। সকাল ৮টার দিকে নিহতর মা হাসপাতালে গিয়ে লাশ দেখে শনাক্ত করে বলেন এটা তার ছেলে অনিকের লাশ।

এ ঘটনায় রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, লাশের গলায় রশি পেছানো ছিলো। মাথা এবং  পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, রবিবার বিকালে অজ্ঞাত ব্যক্তি হিসেবে লাশ উদ্ধার করে পুলিশ। সোমবার সকালে নিহতর মা হাসপাতালে লাশ শনাক্ত করেছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞেসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনও মামলা হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্ততি চলছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত