আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংস করলো সেনাবাহিনী

সিলেটে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংস করলো সেনাবাহিনী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে উদ্ধার হওয়া মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১২ টায় স্থানীয় নয়াগাঙ্গের পাড় এলাকায় সিলেট সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের একটি দল মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সকালে স্থানীয় শ্রমিকরা ডাউকি নদীর নয়াগাঙেরপাড় (ভাউরভাগ) এলাকায় বারকি নৌকা নিয়ে বালু উত্তোলনের কাজ করতে যান। এ সময় তারা নদীতে যুদ্ধের সময়কার অব্যবহৃত একটি মর্টার শেল দেখতে পান। একই এলাকায় গত ২৪ মার্চ মাটি কাটতে গিয়ে স্থানীয়রা একটি হ্যান্ড গ্রেনেড দেখতে পায়। পৃথক ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি তাদের হেফাজতে নেয়। পরে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেড ধ্বংসের জন্য থানা পুলিশের পক্ষ থেকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা করা হয়। এরই প্রেক্ষিতে আদালতের নির্দেশক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সিলেটের বোম ডিসপোজাল ইউনিটের অধিনায়ক ক্যাপটেন গালিব ও ক্যাপটেন সায়াদ’র নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন।

 এ সময় বিজিবির সংগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তরিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার এস আই আবুল হোসেন,  আব্দুল আহাদ, এ এস আই মারুফুল হাসান মুকিতসহ সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি উদ্ধারের পর থানা পুলিশের সংরক্ষণে রাখা হয়। পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংসের জন্য আবেদন করা হলে আদালতের আদেশক্রমে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আজ মর্টার শেল ও হ্যান্ড গ্রেনেডটি ধ্বংস করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত