আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

সড়কে লাশ হলেন যুক্তরাজ্য প্রবাসী, হাসপাতালে স্ত্রী

সড়কে লাশ হলেন যুক্তরাজ্য প্রবাসী, হাসপাতালে স্ত্রী

সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বরে দুর্ঘটনায় নিহত মোটর সাইকেল আরোহী আবদুল মতিন যুক্তরাজ্য প্রবাসী। কয়েক দিন আগে পরিবার নিয়ে তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। দুর্ঘটনায় তার স্ত্রী খালেদা বেগম গুরুতর আহত হয়েছেন। তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছিল।

নিহত আবদুল মতিন গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের জগঝাপ গ্রামের আবদুল মজিদের ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর উপশহর ডি ব্লকের ২৩ নম্বর বাসায় থাকতেন।

জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে দক্ষিণ সুরমা থেকে তিনি মোটর সাইকেলযোগে স্ত্রীকে নিয়ে উপশহরের বাসায় ফিরছিলেন। হুমায়ূন রশিদ চত্বর থেকে শাহজালাল ব্রিজগামী রাস্তায় আসার পর একটি পিকআপ ভ্যান ধাক্কা দিলে তিনি ও তার স্ত্রী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই আবদুল মতিন মারা যান। আর গুরুরত আহতাবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় স্ত্রী খালেদাকে।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত