আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

চাহিদামতো ইফতারি না পেয়ে গৃহবধূকে খুন করল স্বামী-শাশুড়ী

চাহিদামতো ইফতারি না পেয়ে গৃহবধূকে খুন করল স্বামী-শাশুড়ী

সিলেটের ওসমানীনগরে ইফতারির জন্য গৃহবধূকে পিঠিয়ে হত্যার ঘটনায় আটক স্বামী ও শাশুড়িকে জেলে পাঠানো হয়েছে। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলে পাঠানো হয়। হত্যাকান্ডের ঘটনায় শনিবার রাত ১০টায় নিহত গৃহবধূ শরিফা বেগমের বড় ভাই ইসলাম উদ্দিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

নিহত শরিফা বেগম ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের তাহিরপুর গ্রামের আরশ আলীর স্ত্রী ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুটিয়া গ্রামের শাকিম উল্যার মেয়ে। হত্যাকান্ডের ঘটনায়  আটকৃকতরা হলেন- আরশ আলী ও তার মা মিনারা বেগম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ৯ মাস আগে আরশ আলীর সাথে শরিফার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে স্বামী ও শাশুড়ি মিলে যৌতুকের জন্য শরিফা বেগমকে নির্যাতন শুরু করেন। চলতি রমজান মাসে চাহিদামতো ইফতারি না আসা ও বরের জন্য আলাদা থাল সাজিয়ে না পাঠানোর কারণে ৭ মাসের অন্ত:স্বত্তা শরিফার উপর স্বামী-শাশুড়ির নির্যাতন বেড়ে যায়।

এ নিয়ে শুক্রবার সন্ধ্যায় শাশুড়ির সাথে শরিফার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বাশী ও শাশুড়ি মিলে তাকে বেধড়ক মারপিট করেন। বিষয়টি মোবাইল ফোনে শরিফা তার ভাইকে জানায়। গত শনিবার শরিফার বড় বোন শিপন আক্তার ঈদের কাপড় নিয়ে শরিফার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পথিমধ্যে শরিফার ভাসুরের মাধ্যমে খবর পান তার বোন খুব অসুস্থ। এর কিছুক্ষণ পর শরিফার স্বামীর বাড়ি থেকে খবর আসে সে আত্মহত্যা করেছে। বিষয়টি পুলিশকে জানানো হলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় পুলিশ শরিফার স্বামী আরশ আলী ও শাশুড়ি মিনারা বেগমকে আটক করে। রবিবার তাদেরকে আদালতে হাজির করা হলে বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এস

শেয়ার করুন

পাঠকের মতামত