আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫ লাখ পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের ৫ লাখ পাউন্ড দিচ্ছে যুক্তরাজ্য

বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত সহায়তা হি‌সে‌বে পাঁচ লাখ পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এক বিজ্ঞপ্তিতে ঢাকার ব্রিটিশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, বাংলাদেশের সিলেট অঞ্চলে গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা হিসেবে অতিরিক্ত পাঁচ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য। বাংলা মুদ্রায় যা ছয় কোটি ৩২ লাখ ২০ হাজার টাকা (১ পাউন্ড=১২৬.৪৪ টাকা)।

ব্র্যাক থেকে বিতরণ করা এই তহবিল সুনামগঞ্জ ও সিলেটে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য পানি, বাসস্থান, জীবিকার সুযোগ ও উন্নত পুষ্টি প্রদান করবে। বাংলাদেশে যুক্তরাজ্যের উন্নয়ন পরিচালক ম্যাট ক্যানেল বলেন, সিলেট অঞ্চলের গত বছরের বিধ্বংসী বন্যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ যে এখনও ঝুঁকিপূর্ণ তা নির্দেশ করে। হাইক‌মিশন জানায়, নতুন তহবিল সুনামগঞ্জ, সিলেটের সবচেয়ে ক্ষতিগ্রস্তদের জন্য অত্যাবশ্যক পানি, পুষ্টি, আশ্রয় ও জীবিকার সুযোগ প্রদান করবে। এ সহায়তা প্রদানের জন্য ব্র্যাকের সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে যুক্তরাজ্য গর্বিত।

যুক্তরাজ্যের এ নতুন সহায়তা প্রায় ১ হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিরাপদ পানি ও আশ্রয় নিশ্চিত করবে। পাঁচ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিকা ও খাদ্য নিরাপত্তা পুনরুদ্ধার করবে। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, গত বছর জুন মাসে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যায় ৭২ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত দুই দশকের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষতি হয় এই বন্যায়। ৯টি জেলায় এ বন্যা ধ্বংসের চিহ্ন রেখে গেছে, যার মধ্যে সুনামগঞ্জ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত