আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ট্রাকচাপায় মারা গেলেন সুনামগঞ্জের কলেজছাত্রী

ট্রাকচাপায় মারা গেলেন সুনামগঞ্জের কলেজছাত্রী

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিরবাজারে ট্রাকচাপায় গুরুতর আহত তানিয়া বেগম (২০) নামের এক কলেজছাত্রী সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত তানিয়া বেগম সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামড়াখাই গ্রামের চান্দু মিয়ার মেয়ে। তানিয়া নবীগঞ্জ সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) তানিয়া বেগম তার সহপাঠী জাকিয়া বেগম ও সেফু মিয়ার সঙ্গে মোটরসাইকেলযোগে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ থেকে ফিরছিলেন। পথিমধ্যে নবীগঞ্জের কাজিরবাজার এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তারা তিনজন গুরুতর আহত হন।

আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসারত অবস্থায় শিক্ষার্থী তানিয়া বেগম গতকাল দিবাগত রাতে মারা যান। আহত জাকিয়া ও সেফু মিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ফয়জুল হক বলেন, ‘ঘটনার পর চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে আনা হয়েছে।’

তানিয়ার মা প্রাক্তন মহিলা মেম্বার রোকসানা বেগম বলেন, ‘পড়ালেখার প্রতি মেয়েটার খুব আগ্রহ ছিল। স্বপ্ন দেখত পড়ালেখা শেষ করে সরকারি চাকরি করে পরিবারে মুখে হাসি ফুটাবে। কিন্তু ট্রাকের চাপায় আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল।’




এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত