আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

আওয়ামী লীগের সুনামগঞ্জ ত্রিবার্ষিক সম্মেলন মঞ্চে ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সুনামগঞ্জ ত্রিবার্ষিক সম্মেলন মঞ্চে ওবায়দুল কাদের

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঞ্চে এসে পৌঁছেছেন সম্মলনের সভাপতি সড়ক ও সেতু মন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে শনিবার (১১ ফেব্রুিয়ারি) ১১ টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের উদ্বোধক কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, অন্যান্য বিশেষ অতিথিদের মধ্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কেন্দ্রীয় সদস্য ড. মুশফিক হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, জেলা সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি ও শামীমা আক্তার খানম এমপি।


সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হতে আগ্রহীরা ছাড়াও আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের পক্ষেও এই উপলক্ষে প্রচার চালানো হচ্ছে। মঞ্চে নিজেদের সমর্থিত নেতাদের সমর্থনে শ্লোগান দিচ্ছে।

সভাপতি পদে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী অ্যাড. শামছুন্নাহার বেগম শাহানা, বর্তমান যুগ্মসম্পাদক অ্যাড. নান্টু রায়, যুগ্মসম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটনের নাম রয়েছে। এছাড়াও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি নোমান বখ্ত পলিন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, বর্তমান সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস ও জুনেদ আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান সেলিমের পক্ষে শত শত ব্যানার-ফেস্টুন ঝুলছে পথে পথে। আছে ফেইসবুক প্রচারণাও।

সাংগঠনিক সম্পাদক হতে আগ্রহী সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. বোরহান উদ্দিন দোলন ও অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, বর্তমান প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা গোলাম সাবেরীন সাবু, সাবেক ছাত্রলীগ নেতা অ্যাড. আব্দুল আজাদ রোমান, অ্যাড. হাসান মাহবুব সাদী, অ্যাড. ছায়াদুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি সাবেক ছাত্রনেতা সেলিম আহমদ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরীর পক্ষেও আছে পোস্টার, বিলবোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারণা।

উল্লেখ্য, ২০১৬ সালে সাবেক সংসদ সদস্য মুতিউর রহমানকে সভাপতি ও ব্যারিস্টার এম এনামুল কবির ইমনকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা দেয়া হয়। ৭ বছর পর আজ জেলা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত