আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটের ১৭২ চা শ্রমিকের চোখে অস্ত্রোপচার

সিলেটের ১৭২ চা শ্রমিকের চোখে অস্ত্রোপচার

সিলেটে অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় ১৭২ জন চা শ্রমিকের চোখের ছানি অপারেশন করা হয়েছে। সেচ্ছাসেবী সংস্থা নয়ন ফাউন্ডেশনের সহায়তায় প্রাথমিক পর্যায়ে দুটি চা বাগানে সার্ভে চালানো হয়। সেখান থেকে ১৭২ জন চা শ্রমিক নারী—পুরুষ চোখে ছানি পড়া রোগী চিহ্নিত করে তাদের অস্ত্রোপচার করা হয়। এখন পুরোপুরি সুস্থ রোগীরা। যারা পুনরায় চা পাতা উত্তোলনে নিয়োজিত হয়েছেন। চোখের আলো ফিরে পেয়ে খুশি এই শ্রমিকরা।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপমহাদেশের প্রথম চা বাগান মালনীছড়া চা বাগানের কোম্পানী বাংলোয় আয়োজিত অরবিস ইন্টারন্যাশনাল ও নয়ন ফাউন্ডেশনের মধ্যে ‘সমঝোতা স্মারক স্বাক্ষর’ অনুষ্ঠানে চা শ্রমিকরা তাদের চোখে আলো ফিরে পাওয়ার অনুভুতি ব্যক্ত করেন।

‘সমঝোতা স্মারক স্বাক্ষর’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর্তমানবতার সেবা নিবেদিত রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. রাগীব আলী। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও অরবিস ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার অধ্যাপক ডা. এএইচএম এনায়েত হোসেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে মালনীছড়া ও লাক্কাতুরা চা—বাগানের শ্রমিকদের চক্ষু পরীক্ষা করা হয়। এরমধ্যে মালনীছড়া চা বাগানে ৮১ জন ও লাক্ষাতুরা চা বাগানের ৮৯ জন চোখে ছানিপড়া চা শ্রমিক রোগীর চোখে অস্ত্রোপচার করা হয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত