আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

বিশ্ববিদ্যালয় সংখ্যায় সিলেট পঞ্চম

বিশ্ববিদ্যালয় সংখ্যায় সিলেট পঞ্চম

দেশে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যার দিক দিয়ে পঞ্চম স্থানে আছে সিলেট বিভাগ। এ বিভাগে বিশ্ববিদ্যালয় আছে ৯টি। তন্মধ্যে পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়, বাকি চারটি বেসরকারি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে এমন তথ্য।

ইউজিসি’র প্রতিবেদন অনুসারে, দেশে পাবলিক ও প্রাইভেট মিলিয়ে ১৫৮টি বিশ্ববিদ্যালয় আছে। তন্মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ৫০টি। বাকি ১০৮টিই প্রাইভেট। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ ৮৫টির অবস্থানই ঢাকা বিভাগে। আরও স্পষ্ট করে বললে, ৬৬টি বিশ্ববিদ্যালয় ঢাকা শহরের মধ্যে অবস্থিত।

বিশ্ববিদ্যালয় সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম বিভাগ। এখানে বিশ্ববিদ্যালয় সংখ্যা ২৫টি। রাজশাহীতে ১৪টি আর খুলনা বিভাগে ১০টি বিশ্ববিদ্যালয় আছে। ৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে সিলেট বিভাগ আছে পঞ্চম স্থানে। এ ছাড়া বরিশাল ও ময়মনসিংহ বিভাগে বিশ্ববিদ্যালয় রয়েছে ৫টি করে। রংপুর বিভাগে আছে ৪টি বিশ্ববিদ্যালয়।

সিলেট বিভাগের মধ্যে সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বিশ্ববিদ্যালয় আছে। মৌলভীবাজার জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। সর্বোচ্চ ৭টি বিশ্ববিদ্যালয়ের অবস্থান সিলেট জেলায়। সিলেট জেলায় থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়।

এখানার চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সুনামগঞ্জে আছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জে আছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। এ দুটি বিশ্ববিদ্যালয়ই পাবলিক। তবে এখনও এগুলো একেবারে নবীন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত