আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেট-জকিগঞ্জ সড়কে বৃহস্পতিবার থেকে ধর্মঘট!

সিলেট-জকিগঞ্জ সড়কে বৃহস্পতিবার থেকে ধর্মঘট!

সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে এ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক এসেছে। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘট আহ্বান করেছে। তবে তারা ধর্মঘট না বলে ‘কর্মবিরতি’ বলছে।

গতকাল রোববার রাতে নগরীর কদমতলীস্থ সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেন উপস্থিত পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট-জকিগঞ্জ সড়কে প্রতিদিন ৪টির বেশি বিআরটিসির বাস চলাচল না করা, প্রত্যেকটি বাস আসা যাওয়া বাবদ ১টি করে মোট ৪টি ট্রিপ দেওয়ার জন্য আমরা প্রথমে ১১ জানুয়ারি এবং পরবর্তীতে ২৩ জানুয়ারি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু কোন ফলাফল আসেনি। এক পর্যায়ে বাধ্য হয়ে আমরা ৩০ জানুয়ারি থেকে সিলেট-জকিগঞ্জ রোডে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিই। প্রশাসনের আশ্বাসে আমরা সেই কর্মসূচি স্থগিত করি।

কিন্তু আজ পর্যন্ত আমাদের কোন দাবি মানা হয়নি। প্রশাসনের সাথে বৈঠকের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী বুধবারের মধ্যে (৮ মার্চ) আমাদের দাবি মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার (৯মার্চ) ভোর ৬টা থেকে সিলেট-জকিগঞ্জ রুটে অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি পালন করা হবে। এই সময়ে এই সড়কে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তারা জানান, এতে সমাধান না হলে প্রথমে সিলেট জেলা এবং পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে কঠোর কর্মসূচি পালন করা হবে।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর কবির পলাশের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি সামছুল উদ্দিন বাবুধন, সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, সহ-সভাপতি রাজন মিয়া প্রমূখ। এছাড়া সভায় বিভিন্ন রোড শাখা কমিটির মালিক শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত