আপডেট :

        ক্যালিফোর্নিয়ার সমুদ্রে সার্ফিং করতে গিয়ে প্রাণ হারালেন অভিজ্ঞ সার্ফার

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে কনসার্ট বাতিল, ট্রাম্পের বিশাল সমাবেশ

        কেন দেরিতে আসে ক্যালিফোর্নিয়ার নির্বাচনের ফল?

        মাংসখেকো স্ক্রুওয়ার্ম ঠেকাতে মাছি ও কুকুর মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

        কয়লা খাতে ৭০০ মিলিয়ন ডলার বিনিয়োগ ট্রাম্পের

        ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বিপক্ষে রিপাবলিকানরা

        নিখোঁজের রহস্যের মধ্যেই প্রাইমারিতে জয়ী কংগ্রেসম্যান, পাশে ট্রাম্প

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনের প্রাইমারিতে এগিয়ে কারেন বাস

        যুদ্ধবিরতি আলোচনা থমকে, নতুন হামলায় জড়াল যুক্তরাষ্ট্র ও ইরান

        উত্তর আমেরিকার মুক্ত বাণিজ্য চুক্তি আরও ১৬ বছর বাড়াতে আনুষ্ঠানিক আবেদন কানাডার

        গোয়েন্দা প্রধান হিসেবে বিল পুল্টেকে বেছে নিলেন ট্রাম্প, শুরু বিতর্ক

        নিরাপত্তা জোরদার করে ফের আয়োজন হোয়াইট হাউস সংবাদদাতা ডিনার

        ট্রাম্প প্রশাসন ১.৮ বিলিয়ন ডলারের ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন’ তহবিল বাতিল করল

        ভোটের আগে শেষ প্রচারে মেয়র-গভর্নর প্রার্থীরা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্কাইডাইভিং দুর্ঘটনায় তাহিতির এক ব্যক্তির মৃত্যু

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪.১ মাত্রার ভূমিকম্প

        অস্ট্রেলিয়ার আউকাস সাবমেরিন চুক্তি নিয়ে জনঅর্থায়নে স্বাধীন তদন্ত শুরু

        প্রায় এক বছর পর নিউ মেক্সিকোর বনে ল্যাবকর্মীর মরদেহ উদ্ধার

        যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা উদযাপনের কেন্দ্রে নিজেকে তুলে ধরছেন ট্রাম্প

        আইওয়ায় পারিবারিক বিরোধে গুলিতে নিহত ৬, পরে আত্মহত্যা সন্দেহভাজনের

সিলেটের আকাশে শুক্রবার থাকবে ‘ফায়ার ফ্লো’, গুজব না ছড়ানোর পরামর্শ

সিলেটের আকাশে শুক্রবার থাকবে ‘ফায়ার ফ্লো’, গুজব না ছড়ানোর পরামর্শ

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি শেভরন’র আওতাধীন জালালাবাদ গ্যাস ফিল্ড এলাকা সিলেটের লাক্কাতুরায় গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজ হবে। এ জন্য আগামী শুক্রবার (২৪ মার্চ) সকাল থেকে ওই এলাকার আকাশে ‘ফায়ার ফ্লো’ (আগুনের শিখা) দেখা যাবে।

বিষয়টি মঙ্গলবার (২১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ‘শেভরন বাংলাদেশ জালালাবাদ ফিল্ড’ কর্তৃপক্ষ।বিজ্ঞপ্তিতে বলা হয়- ‘‘সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শেভরন বাংলাদেশ জালালাবাদ গ্যাস ফিল্ড, লাক্কাতুরা, সিলেট এর নিয়মিত গ্যাস কূপ রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে আগামী ২৪ মার্চ, শুক্রবার সকাল থেকে অগ্নি প্রজ্জ্বলন ব্যবস্থা চলমান থাকবে।

গ্যাস কূপ সংলগ্ন এলাকার জনগণ ও পরিবেশ নিরাপদ রাখতে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উক্ত বিষয়ে আতংকিত না হয়ে কর্ম এলাকার আশেপাশে জনসমাগম পরিহার করে দেশের জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করণে এই গুরুত্বপূর্ণ কাজে সকলকে সহযোগীতা করতে বিশেষ ভাবে অনুরোধ করা হলো।’’ উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুলাই মধ্যরাতে সিলেটের লাক্কাতুরা এলাকায় শেভরনের নিয়ন্ত্রাধীন গ্যাসক্ষেত্রে সংস্কার কাজের জন্য গ্যাসকূপের অতিরিক্ত গ্যাস জ্বালানো হয়।

তবে ওই রাতে ফেসবুকে অনেকেই প্রচার করেন- ‘সিলেট সেনানিবাসের বহুতল ভবনে আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’ মিথ্যে এই প্রচারণায় সিলেট নগরী ও আশপাশের মানুষের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। এই গুজব ছড়ানোর অপরাধে পরবর্তীতে ৭ জনকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত