আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে ‘ডিজে ট্রাক’ বন্ধ করতে পুলিশের অভিযান

সিলেটে ‘ডিজে ট্রাক’ বন্ধ করতে পুলিশের অভিযান

সড়ক দুর্ঘটনা রোধকল্পে সিলেটের পর্যটন খ্যাত ৩ উপজেলায় ‘ডিজে ট্রাক’ বন্ধ করতে অভিযান চালাচ্ছে পুলিশ।


ঈদের দিনসহ ঈদের পরবর্তী দিন সমুহে সিলেটের পর্যটন খ্যাত উপজেলাগুলোতে এ অভিযান চালায় পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, ঈদের দিন সহ ঈদের পরবর্তী দিন সমুহে সিলেটের পর্যটন খ্যাত উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটে উঠতি বয়সী কিছু সংখ্যাক তরুন খোলা ট্রাকে উচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে বেপরোয়া গতিতে ডিজে পার্টি করতে পর্যটন এলাকায় গমন করেন৷ অতিরিক্তগতি এবং উচ্চ মাত্রায় বাদ্যযন্ত্র পরিচালনার দায়ে সড়কের পথচারি ও বাজার এলাকার সাধারণ মানুষ এবং পর্যটন এলাকার পর্যটকদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশনায় খোলা ট্রাকে উচ্চ বাদ্যযন্ত্র বাজিয়ে ডিজে পার্টির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানা ও ট্রাফিক পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা জারীর পর পর তিন থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ অভিযানে নামে।

অভিযান পরিচালনা কালে ট্রাফিক আইনলঙ্গনে এবং খোলা ট্রাকে আগত ডিজে পার্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় পুলিশ। মালামাল পরিবহনের ট্রাকে মানুষ পরিবহন করায় ট্রাক চালকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে জরিমানা প্রদান এবং মামলা করা হয়। অপরদিকে একই সাথে মোটর সাইকেল আটক করা হয়৷


ডিজে ট্রাকের বিরুদ্ধে অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বনিক৷

তিনি বলেন, জনসাধারনের চলাচল, মানুষের জান মালের নিরাপত্তার জন্য চলমান এই অভিযান আগামী আরও দুই-তিন দিন পরিচালনা করা হবে এবং সংশ্লিষ্ট আইনে চালক ও পরিবহনের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হবে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত