আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

পরীক্ষার কারেণে পরিবহন ধর্মঘট স্থগিত সুনামগঞ্জে

পরীক্ষার কারেণে পরিবহন ধর্মঘট স্থগিত সুনামগঞ্জে

সুনামগঞ্জে ৪ মে থেকে শ্রমিকদের তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রমিক ইউনিয়ন নেতারা এসএসসি পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেন। পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে এ ধর্মঘট স্থগিত করেন জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতারা।

পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (৩ মে) জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানিয়ে বলেন, প্রশাসনের সাথে আলোচনা করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৩০ এপ্রিল সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের ধর্মঘটের কথা জানান শ্রমিকরা। তারা পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত