আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৩ মে

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৩ মে

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হচ্ছে ২৩ মে থেকে। সিলেটের হজযাত্রীদের দুর্ভোগ বিবেচনায় এবার সরাসরি ৭টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে সিলেট-জেদ্দা রুটে ৬টি এবং সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট অফিসের ব্যবস্থাপক মনসুর আহমদ ।বিমানের সিলেট অফিস সূত্র জানায়, এ বছর সিলেট থেকে হজযাত্রী বেড়েছে দ্বিগুণ। এ বিষয়টি মাথায় রেখে এবার সিলেট থেকে বাড়ানো হয়েছে হজ ফ্লাইট। সিলেট অঞ্চলের ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহনে ৭টি ফ্লাইট পরিচালিত হবে। ২৩ মে ছাড়াও অন্য ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে-৩ জুন সিলেট-মদিনা, ৬, ১০, ১৭, ১৮ এবং ২০ জুন সিলেট—জেদ্দা।

এছাড়া, শিডিউল ফ্লাইটেও সিলেট থেকে অনেক হজযাত্রী পরিবহন করা হবে বলে জানা গেছে। হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেট চ্যাপ্টারের সভাপতি ও লতিফ ট্যাভেলসের স্বত্বাধিকারী জহিরুল কবির চৌধুরী শীরু বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আমরা সরাসরি হজ ফ্লাইটের দাবি জানিয়ে আসছিলাম।

এ ব্যাপারে গত ২ মে বিমানের সিলেট অফিস ব্যবস্থাপক বরাবরে হাব লিখিত আবেদনও করে। সরাসরি ৭টি হজ ফ্লাইট পরিচালিত হলে তা নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য আনন্দের। এটা হলে সিলেটের হজযাত্রীদের আর ঢাকায় যেতে হবে না। ফলে, তাদের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

 



এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত