আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে সেই কিশোরী

কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে সেই কিশোরী

হবিগঞ্জ জেলা কারাগারে বসে এসএসসি পরীক্ষা দিয়েছে হত্যা মামলায় গ্রেফতার হওয়া সেই কিশোরী। কিশোরীর নাম মুক্তা আক্তার। বুধবার কারাগারের একটি কক্ষে বসে মেয়েটি পরীক্ষায় অংশ নেয়। এর আগে মঙ্গলবার একটি হত্যা মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে।

পরীক্ষার্থী মুক্তা আক্তার জেলার বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের সিজিল মিয়া ওরফে আবু সালেহের মেয়ে। সে এবার দীননাথ ইনস্টিটিউশন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

ইউএনও মহুয়া শারমিন ফাতেমা বলেন, আদালতের আদেশ অনুযায়ী জেলা প্রশাসন মেয়েটিকে কারাগারে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিয়েছে। বুধবার অন্যান্য শিক্ষার্থীদের মতো একই সময়ে কারাগারে বসে সে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষা দিয়েছে।

গত বছরের সেপ্টেম্বর মাসে শংকরপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুম চৌধুরীর ছেলে শোয়েব চৌধুরী খুন হন। এ ঘটনায় নিহতের মা রহিমা চৌধুরী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতার মুক্তা আক্তার নিহত শোয়েবের আপন চাচাতো বোন।

দীননাথ ইনস্টিটিউশনের এক শিক্ষক বলেন, মুক্তা মঙ্গলবার ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির গণিত বিষয়ের পরীক্ষা দেয়। পরীক্ষা কেন্দ্র থেকে বের হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত