আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৩ লাখ ৯৪ হাজার পশু কোরবানি সিলেটে

৩ লাখ ৯৪ হাজার পশু কোরবানি সিলেটে

এ বছর পবিত্র ঈদুল আজহায় সিলেট বিভাগসহ সারাদেশে মোট এক কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদি পশু কোরবানি হয়েছে। এবার সারাদেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩ টি। সিলেট বিভাগে এবার ৩ লাখ ৯৪ হাজার ৩৯ টি পশু জবাই করা হয়েছে।

গত বছর ঈদুল আজহায় সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদি পশু কোরবানি হয়।

এবার সিলেট বিভাগে এক লাখ ৯৯হাজার ১৭২ টি গরু, এক হাজার ১৫৩ টি মহিষ, এক লাখ ৭২ হাজার ৭৪ টি ছাগল ও ২১ হাজার ৬৪০ টি ভেড়া কোরবানি হয়েছে।

শুক্রবার (৩০ জুন) এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন।

ইফতেখার হোসেন জানান, এ বছর ঈদুল আজহায় সারাদেশে এক কোটি ৪১ হাজার ৮১২ টি গবাদি পশু কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি গবাদি পশু কোরবানি হয়। ২০২১ সালে এ সংখ্যা ছিল ৯০ লাখ ৯৩ হাজার ২৪২ টি। গত বছরের তুলনায় এবার ৯১ হাজার ৪৯ টি গবাদি পশু বেশি কোরবানি হয়েছে। এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে।

মাঠপর্যায় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে ২৫ লাখ ৪৮ হাজার ১৮৪ টি, চট্টগ্রাম বিভাগে ২০ লাখ ৫১ হাজার ৭৭৭ টি, রাজশাহী বিভাগে ২১ লাখ ৩২ হাজার ৪৬৯ টি, খুলনা বিভাগে ৯ লাখ ৪৯ হাজার ৫৮১ টি, বরিশাল বিভাগে ৪ লাখ ৩০ হাজার৬৭৩ টি, সিলেট বিভাগে ৩ লাখ ৯৪ হাজার ৩৯ টি, রংপুর বিভাগে ১১ লাখ ৪৯ হাজার ১৮৭ টি ও ময়মনসিংহ বিভাগে ৩লাখ ৮৫ হাজার ৯০২ টি গবাদি পশু কোরবানি হয়েছে।

কোরবানি হওয়া গবাদি পশুর মধ্যে ৪৫ লাখ ৮১ হাজার ৬০ টি গরু, ১ লাখ ৭ হাজার ৮৭৫ টি মহিষ, ৪৮ লাখ ৪৯ হাজার ৩২৮টি ছাগল, ৫ লাখ ২ হাজার ৩০৭ টি ভেড়া ও এক হাজার ২৪২ টি অন্যান্য পশু।

এর মধ্যে ঢাকা বিভাগে ১১ লাখ ৭১ হাজার ২১৭ টি গরু, ৬ হাজার ৪৮০ টি মহিষ, ১২ লাখ ৬৭ হাজার ৫৯৫ টি ছাগল, এক লাখ দুই হাজার ১৬ টি ভেড়া ও অন্যান্য ৮৭৬ টি পশু। চট্টগ্রাম বিভাগে ১২ লাখ ২৯ হাজার ৬২ টি গরু, ৮৭ হাজার ২১৪ টি মহিষ, ৬ লাখ ৪১ হাজার ৯৭৮ টি ছাগল, ৯৩ হাজার ১৮১ টি ভেড়া ও অন্যান্য ৩৪২ টি পশু। রাজশাহী বিভাগে ৭ লাখ ১১ হাজার গরু, ৯ হাজার ৪৬৯ মহিষ ও ১২ লাখ ৩১ হাজার ছাগল ও এক লাখ ৮১ হাজার ভেড়া। খুলনা বিভাগে ২ লাখ ৭০ হাজার ২১৯ টি গরু, এক হাজার ৪৯২ টি মহিষ, ৬ লাখ ৫২ হাজার ৭৩১ টি ছাগল, ২৫ হাজার ১২৩ টি ভেড়া ও অন্যান্য ১৬ টি পশু। বরিশাল বিভাগে ২ লাখ ৭৬ হাজার ৬৩৫ টি গরু, ৯৮৯ টি মহিষ, এক লাখ ৫১ হাজার ৫৬৪ টি ছাগল ও এক হাজার ৪৮৫ টি ভেড়া। রংপুর বিভাগে ৫ লাখ ৩৬ হাজার ৭২০ টি গরু, ২৬৯ টি মহিষ, ৫ লাখ ৪৬ হাজার ৩৫৭ টি ছাগল ও ৬৫ হাজার ৮৩৩ টি ভেড়া। ময়মনসিংহ বিভাগে এক লাখ ৮৭ হাজার ৩৫ টি গরু, ৮০৯ টি মহিষ, এক লাখ ৮৬ হাজার ২৯ টি ছাগল ও ১২ হাজার ২৯ টি ভেড়া কোরবানি হয়েছে।

এ বছর সারাদেশে কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা ছিল ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩ টি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত