আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সিলেটজুড়ে আতংক বাড়াচ্ছে ডেঙ্গু, বাড়ছে ডেঙ্গু রোগী

সিলেটজুড়ে আতংক বাড়াচ্ছে ডেঙ্গু, বাড়ছে ডেঙ্গু রোগী

সিলেটজুড়ে আতংক বাড়াচ্ছে ডেঙ্গু। মহানগর ও জেলার বিভিন্ন স্থানে পাওয়া যাচ্ছে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভা, বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেটে প্রায় এক শ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তিও আছেন কয়েকজন রোগী। তবে এখন পর্যন্ত সিলেটে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। চিকিৎসাধীনদের শারীরিক অবস্থাও উন্নতির দিকে।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সিলেট মহানগর ও জেলার মধ্যে বছরের শুরু থেকে এ পর্যন্ত ৯২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৭ জন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে কলেজ হাসপাতালে ১২, মহানগরের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ ও জেলার গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

এদিকে, মহানগরের মধ্যে গত কয়েকদিন ধরে সিটি করপোরেশনের টিম নিয়মিতভাবে এডিস মশার লার্ভার সন্ধান চালাচ্ছে। সম্প্রতি মহানগরের ২৬ নং ওয়ার্ডের ২টি স্থানে ও এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের কয়েকটি স্থানে লার্ভা পাওয়া যায়। এছাড়া সোমবার (১০ জুলাই) ২৬ নং ওয়ার্ডের ৬টি স্থানে ও রাগীব-রাবেয়া হাসপাতাল এলাকায় একাধিক স্থানে পাওয়া গেছে এডিস মশার লার্ভা। তবে জেলার কয়েকটি উপজেলায় লার্ভা পাওয়া গেলে আরও অনুসন্ধান চালাচ্ছেন সংশ্লিষ্টরা। দু-তিন পর চূড়ান্তভাবে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয় সূত্র।

সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন- ‘সিলেট মহানগরে ডেঙ্গুর প্রাদুর্ভাব কমই বলা যায়। এখন পর্যন্ত মহানগরের একজনমাত্র বাসিন্দা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।’ তিনি বলেন- ‘সম্প্রতি মহানগরের ২৬ নং ওয়ার্ড ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় লার্ভা পাওয়া যায়। আর আজ (সোমবার) ২৬ নং ওয়ার্ডের ৬টি জায়গায় ও রাগীব রাবেয়া হাসপাতাল এলাকায় পাওয়া গেছে লার্ভা। সিলেটে বৃষ্টি বেশি হচ্ছে তাই বিভিন্ন স্থানে পানি জমে থাকায় এডিস মশা বংশবিস্তার করছে। তবে লার্ভা পাওয়ামাত্র ধ্বংস করছে আমাদের টিম। বৃষ্টি চলাকালীন এমন অনুসন্ধান অব্যাহত থাকবে।’

জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর বলেন- ‘বছরের শুরু থেকে এ পর্যন্ত সিলেটে ৯২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ১৭ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন।’ তিনি বলেন- ‘দেশের অন্যান্য স্থানের তুলনায় সিলেটে ডেঙ্গুর প্রাদুর্ভাব কম। তাছাড়া এখন পর্যন্ত এ রোগে কারও মৃত্যু হয়নি এখানে। এখন যারা চিকিৎসাধীন তাদের শারীরিক অবস্থাও উন্নতির দিকে।’

লার্ভা পাওয়ার বিষয়ে ডা. জন্মেজয় দত্ত শংকর বলেন- ‘জেলার মধ্যে কয়েকটি স্থানে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তবে এই মুহুর্তে চূড়ান্তভাবে বলা যাচ্ছে না। আগামী দু-একদিনের মধ্যে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত