আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

শ্রীমঙ্গলে রেললাইনের উপর থেকে এসএসসি পরীক্ষার্থীর বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে রেললাইনের উপর থেকে এসএসসি পরীক্ষার্থীর বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেললাইনের উপর থেকে শান্ত দেবনাথ নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শান্ত জেলার রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথের ছেলে। এবারের এইচএসসি পরীক্ষায় মৌলভীবাজার সরকারি কলেজ থেকে তার অংশ নেওয়ার কথা ছিল।

বুধবার (২৬ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এরআগে মঙ্গলবার রাত ১২টার দিকে শ্রীমঙ্গলের বাস্তহারা কলোনি এলাকায় রেললাইন থেকে দুই হাত ও পেট কাটা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের চাচাতো ভাই শিমুল দেবনাথ বলেন, শান্ত প্রতিদিন বিকালে খেলাধুলার জন্য বাইরে গেলেও সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। অনেক রাত হয়ে পড়লেও সে বাড়িতে ফিরে না আসায় আমরা সব জায়গায় খোঁজ নেই। এরইমধ্যে রাত ১১টার দিকে পুলিশ মোবাইল ফোনে কল করে তার মাকে জানায় শ্রীমঙ্গলে রেললাইনের উপরে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। খবর পেয়ে আমি শ্রীমঙ্গলে এসে ভাইয়ের মরদেহ শনাক্ত করেছি।

শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ জানান, খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের পূর্ব দিকের আউটার সিগনালের পাশে বাস্তহারা কলোনি এলাকায় রেললাইন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পেট, বাম হাত কনুই থেকে এবং ডান হাত বাহু থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। পরে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাব্বির আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে শান্ত মারা গেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত