আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ভূমিকম্পে সিলেটে দেয়াল ধ্বসে আহত ৪

ভূমিকম্পে সিলেটে দেয়াল ধ্বসে আহত ৪

ভূমিকম্পে সিলেট নগরীর একটি
নির্মাণাধীন মার্কেটের দেয়াল ধসে
পাশের ভবনে পড়ে এক পরিবারের চারজন
আহত হয়েছেন।
সোমবার ভোরে নগরীরর জিন্দাবাজার
এলাকার ‘কানিজ প্লাজা মার্কেটের’
দেয়াল ধসে পড়ে বলে জানান
কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ।
আহতরা হলেন সাজিদুল ইসলাম, ফরিদুল
ইসলাম ফরিদ, শিল্পী বেগম, ও রোকশানা
আক্তার। তারা সিলেট ওসমানী
মেডিকেল কলেজ হাসপাতালে
চিকিৎসাধীন আছেন।
ভূমিকেম্পের সময় সিলেট নগরীর কয়েকটি
স্থানে হুড়োহুড়ি করে বাসা থেকে বের
হওয়ার চেষ্টায় অন্তত ৩২ জন আহত
হয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান
নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব
জানান, ভোরে ভূমিকম্পের সময়
নির্মাণাধীন মার্কেট কানিজ প্লাজার
নয় তলার দেয়াল ধসে পাশের একটি
টিনশেড বাড়ির চালে পড়লে ওই বাড়ির
চার সদস্য আহত হন।
ওই সময় ওই বাড়ির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়
বলেও জানান তিনি।
নির্মাণ কাজে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ
না করায় এ দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে
এর মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা
নেওয়া হবে বলেও জানান এনামুল
হাবীব।
বাড়ির স্বত্বাধিকারী ফরিদুল ইসলাম
ফরিদ বলেন, কানিজ প্লাজা
কর্তৃপক্ষকে বার বার বলা সত্তেও
খোলামেলাভাবে নির্মাণ কাজ
চালিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
সোমবার ভোরে ভারতের মণিপুর রাজ্যে
৬.৭ মাত্রার ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত
ও শতাধিক আহত হওয়ার খবর পাওয়া
গেছে। এছাড়া মণিপুরের বিভিন্ন শহর ও
গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত