আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতের কয়লা কোয়ারীতে পাথর চাপায় বাংলাদেশীর মৃত্যু

ভারতের কয়লা কোয়ারীতে পাথর চাপায় বাংলাদেশীর মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাকমা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের কয়লা কোয়ারী থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে কয়লার গুহায় (কয়লা কোয়ারীর) পাথরচাপায় আক্তার হোসেন (১৬) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ আগস্ট) বেলা ১২ টার দিকে ভারতের মেঘালয় পাহাড়ের চাংঙ্গেরছড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আক্তার হোসেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন লাকমা গ্রামের আব্দুন নুরের ছেলে। স্থানীয় এলাকাবাসী সাথে কথা বলে জানা যায়, উপজেলা লাকমা গ্রামের ২০-২৫ জনের একটি দল এলাকা দিয়ে ভারতের মেঘালয় পাহাড়ে কয়লা আনতে প্রতিদিনের মত যায়।

চাংঙ্গেরছড়া গর্তে আক্তার হোসেন কয়লা আনতে গেলে উপর থেকে পাথর তার উপর পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সাথে থাকা লোকজন ১টার দিকে বাংলাদেশ সীমান্ত গ্রাম লাকমা গ্রামে নিয়ে আসে। খবর পেয়ে ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক শফিক লাশ উদ্ধার করে। মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সাফিল মিয়া।

এদিকে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক মো. মাহবুবুর রহমান জানান, ভারতে কয়লা গুহায় পাথর চাপা পড়ে একজন মারা গেছে কেউই আমাকে জানায় নি। তবে এমনি তথ্য শুনেছি। ভারতেই ঘটনা ঘটেছে কি না এর সত্যতা যাচাই-বাছাই করে আপনাদের কে জানানো হবে।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত