আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাজ্যের সহযোগিতা থাকবে সিলেটের পরিবেশ বান্ধব উন্নয়নে: ব্রিটিশ হাইকমিশনার

যুক্তরাজ্যের সহযোগিতা থাকবে সিলেটের পরিবেশ বান্ধব উন্নয়নে: ব্রিটিশ হাইকমিশনার

যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সিলেটের পরিবেশবান্ধব উন্নয়নের জন্য যুক্তরাজ্য সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

আজ বৃহস্পতিবার সকালে সিলেট সিটি করপোরেশনের আওয়ামী লীগের নবনির্বাচিত মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশনার এ আশ্বাস দেন। তাঁরা দুজন নগরের পাঠানটুলা এলাকায় মেয়রের বাসভবনে সাক্ষাতে মিলিত হন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক মেয়রের সঙ্গে আলাপকালে সিলেটবাসীর অতিথিপরায়ণতার প্রশংসার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করেন। সারাহ কুক এ সময় বলেন, সিলেটের সঙ্গে লন্ডনের সম্পর্ক ঐতিহাসিক এবং আত্মীয়তারও বটে। এখানে আসার পর সবার আতিথ্য ও আন্তরিকতা এবং সিলেটের সৌন্দর্যে তিনি মুগ্ধ, উচ্ছ্বসিত।

ব্রিটিশ হাইকমিশনার ও মেয়র যুক্তরাজ্য এবং সিলেটের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সবশেষে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ব্রিটিশ হাইকমিশনারকে সিলেটের ঐতিহ্যবাহী চা উপহার দেন।

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সিলেট সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্বে আছেন বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী। এর পর থেকে নগরের দায়িত্ব দায়িত্ব নেবেন আনোয়ারুজ্জামান চৌধুরী। এরই মধ্যে শপথও নিয়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত