আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সুনামগঞ্জে পাঁচ গ্রাম বাসীর সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জে পাঁচ গ্রাম বাসীর সংঘর্ষে আহত ৪০

সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাঁচ
গ্রামবাসীর সংঘর্ষে ৪০জন আহত
হয়েছে। ছাতক উপজেলার সিংচাপইড়
ইউনিয়নের দক্ষিণ কুরশি গ্রামে
পার্শ্ববর্তী বটেরখালে নৌকায়
মালামাল উত্তোলন নিয়ে রোববার
দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে
১৫ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
সংঘর্ষে আহত আছির আলী, হাফিজ
উদ্দিন, অলিউর রহমানসহ ১০ জনকে
আশংকাজনক অবস্থায় সিলেট
ওসমানী মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
বটেরখালে একটি মাল বোঝাই
নৌকায় মালামাল উত্তোলন নিয়ে
দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও
হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে
প্রথমে কুরশি ও সিরাজগঞ্জ
গ্রামবাসীর লোকজন সংঘর্ষে
জড়িয়ে পড়লে পরবর্তীতে কুরশি,
কাটাসোলা রাউলি, সিরাজগঞ্জ,
সধুখালী, সিংচাপইড় এলাকার
লোকজন এ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘন্টাব্যাপী দফায় দফায় ধাওয়া
পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায়
পূরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
দেশীয় অস্ত্র লাঠি-সোটা ও ইট-
পাটকেল নিয়ে সংঘর্ষ শুরু হলে
স্থানীয় অধিকাংশ দোকান-পাট বন্ধ
হয়ে যায়।
খবর পেয়ে জাউয়াবাজার ও ছাতক
থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ব্যাপক
লাঠি চার্জ ও টিয়ারসেল নিক্ষেপ
করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ছাতক থানার ওসি আশেক সুজা মামুন
জানান, সংঘর্ষের পর আইন-শৃংঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত