আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ: প্রবাসীকল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তিগত দিক দিয়ে অনেকটা এগিয়ে গেছেন। গ্রামের অতি সাধারণ মানুষকেও এখন স্মার্ট ফোন ব্যবহার করতে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকার মধ্যে প্রথমে জৈন্তাপুর ইউনিয়নে নাগরিক সেবা এখন ডিজিটাল প্রযুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। স্মার্ট উন্নত ডিজিটাল নাগরিক সেবা পদ্ধতি চালু করায় তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

গত শুক্রবার সকালে তিনি জৈন্তাপুর ইউনিয়নে তথ্য প্রযুক্তির আওতায় ডিজিটাল নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।

জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং ইউপি সচিব মো: মুজিবুর রহমান ও ছাত্রনেতা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: তাজুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী ডিগ্রী

কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, ইমরান আহমদ সরকারী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন। অনুষ্ঠানে এই ইউনিয়নের বাসিন্দা মন্ত্রী ইমরান আহমদ এমপির হাতে ডিজিটাল নাগরিকত্ব সনদ তুলে দেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত