আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সঠিক পরিকল্পনার জন্য দরকার সঠিক পরিসংখ্যান

সঠিক পরিকল্পনার জন্য দরকার সঠিক পরিসংখ্যান

সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে নিয়মিত মানসম্মত ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রণয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সঠিক পরিকল্পনা সুষম উন্নয়নের পূর্বশর্ত। আর সঠিক পরিকল্পনার জন্য দরকার সঠিক পরিসংখ্যান। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা, এসডিজির ইন্ডিকেটরসমূহ ও পঞ্চ-বার্ষিকী পরিকল্পনা, ডেল্টা প্ল্যান বাস্তবায়ন ও পরিবীক্ষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কে তথ্য-উপাত্ত সরবরাহে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।

গতকাল সোমবার সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এনএসডিএস ইমপ্লিমেন্টশন সাপোর্ট প্রজেক্টের আওতায় বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে বিভাগীয় স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে ওয়ার্কশপে এনএসডিএস সংশোধন ও হালনাগাদ বিষয়ে তথ্য উপস্থাপনা করেন প্রকল্প পরিচালক (বিবিএস) মোঃ দিলদার হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিপিএম।

ওয়ার্কশপে সিলেট বিভাগের মাঠ পর্যায়ের সকল সংস্থা প্রধান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সিলেট বিভাগের সকল জেলার উপপরিচালক, এনএসডিএস টিম এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত