আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সুফিয়ান ব্যবসা উন্নয়ন ও রাজনীতিতে খুব সৎ ছিলেন: এড.নাসির উদ্দিন খান

সুফিয়ান ব্যবসা উন্নয়ন ও রাজনীতিতে খুব সৎ ছিলেন: এড.নাসির উদ্দিন খান

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান বলেছেন, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ব্যবসা উন্নয়ন ও রাজনীতিতে খুব সৎ ছিলেন। সততাকে পূঁজি করে আদর্শবান মানুষ হিসেবে সারা জীবন কাটিয়েছেন। তিনি একজন কর্মী বান্ধব মানুষ ছিলেন। তার গুণাবলী আমাদেরকে কাঁদায়। তিনি শুধু একজন আদর্শবান সাহসী রাজনীতিবিদই ছিলেন না, যে কোন দুর্যোগে তিনি কর্মীদের পাশে ছিলেন।

গতকাল রোববার দুপুরে সিলেট জেলা পরিষদের হল রুমে সিলেট জেলা পরিষদের প্রথম প্রশাসক ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, সবাইকে আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের আদর্শ অনুসরণ করে তার আদর্শিক কর্মী হিসেবে কাজ করলে স্বপ্নের সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।


প্যানেল চেয়ারম্যান আলহাজ্জ মস্তাক আহমদ পলাশ এর পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান, জেলা পরিষদ সদস্য মাওলানা মোছাদ্দিক আহমদ, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল হামিদ, এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, মোহাম্মদ খছরুল হক, ইফজাল আহমদ চৌধুরী, সহকারী প্রকৌশলী মাসুদ আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, এডভোকেট মামুন রশীদ, মিজানুর রহমান, আহমদ হোসেন খান, পরিবারের পক্ষে মাহিন ও নাহিন প্রমুখ।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ শাহ আলম। উল্লেখ্য, আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত