আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

দেশের মানুষ আজ চরম দুর্ভোগ পোহাচ্ছেন

দেশের মানুষ আজ চরম দুর্ভোগ পোহাচ্ছেন

জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় হুইপ ও জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আলহাজ্ব মো. সেলিম উদ্দিন বলেছেন, জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে। দেশের মানুষ জাতীয় পার্টির উন্নয়নের কথা ভুলে নি। তারা এখনও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। আওয়ামী লীগ ও বিএনপির রেষারেষির কারণে দেশের মানুষ আজ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

তিনি গতকাল রোববার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমীতে সিলেট জেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে দলের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা আহবায়ক আলহাজ্ব শাব্বীর আহমদ এর সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-দলের চেয়ারম্যানের উপদেষ্টা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী মাহমুদ আলী, মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি মজির উদ্দিন চাকলাদার, জেলা কমিটির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী।

দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ এর পরিচালনায় প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির জকিগঞ্জ উপজেলার মোস্তফা কামাল, ওসমানীনগর উপজেলার শেখ আসাদুজ্জামান জুবায়ের, মকবুল হোসেন, লুৎফুর রহমান, আশরাফ মিয়া, দক্ষিণ সুরমা উপজেলার মামুনুর রশিদ মামুন, কানাইঘাট উপজেলার আব্দুর রহমান বারাকাত, নুরুল আমিন চৌধুরী, বাবুল আহমেদ, কাজল আহমেদ, বালাগঞ্জ উপজেলার এডভোকেট মইনুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলার এস এ মালেক, ফেঞ্চুগঞ্জ উপজেলার সুহেল ইসলাম, সাহেল রাজা, সুনাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলার ইসমাইল আলী আশিক, বিয়ানীবাজার উপজেলার আব্দুল আহাদ চৌধুরী, আনিসুজ্জামান বাবলু, বিশ্বনাথ উপজেলার আরশ আলী বাবুল, এস এম শামীম আহমদ, জয়নাল আবেদীন, মঞ্জুর আহমদ আরিফ, কোম্পানীগঞ্জ উপজেলার মো. সফর মিয়া, গোয়াইনঘাট উপজেলার ফারুক আহমদ, জাতীয় মহিলা পার্টির মহানগর শাখার সভাপতি রুনা বেগম, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিলেট জেলার শাখার আহবায়ক এম মুর্শেদ খান, সদস্য সচিব এম বরকত আলী, জাপা নেতা মৌলভী আবুল কালাম দুলাল, যুব সংহতি নেতা হাসান আহমদ প্রমুখ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত