আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী নীনাঃ সৈয়দা জেবুন্নেছা হক

বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী নীনাঃ সৈয়দা জেবুন্নেছা হক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, ‘সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নীনা চৌধুুরীর মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ একজন নেতা ও অভিভাবককে হারিয়েছে। নীনা চৌধুরী ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের একজন পরীক্ষিত নেত্রী। তিনি দীর্ঘদিন দলের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী। তাঁর নেতৃত্ব ও কাজ আমাদের জন্য অনুকরণীয়। সিলেট আওয়ামী লীগ তাঁর শূন্যতা অনুভব করবে।’

সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মরহুম আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সহধর্মিণী সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নীনা চৌধুরী স্মরণে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শোকসভায় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে এবং জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা

মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সাবেক মহিলা আওয়ামী লীগের সভাপতি সালমা বাসিত, বিলকিস নূর, মাধুরী গুণ, জাহানারা খানম মিলন, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা বেগম, বিয়ানীবাজার মহিলা আওয়ামী লীগের সভাপতি রুমা চক্রবর্তী, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী আছমা বেগম, সালমা বেগম, জাহুরা বেগম, শামসুন্নাহার, নাজমা খানম চৌধুরী, সুষমা সুলতানা রুহি, সাজনা সুলতানা চৌধুরী, ডানিয়া চৌধুরী, শামীমা আক্তার ঝিনু, জোছনা দাশ, অর্পণা বণিক, শিবলী বেগম, নাফিয়া বেগম, সেলি দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাসিমা আক্তার কণা ও পবিত্র গীতা পাঠ করেন মাধবী ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন আছিয়া খানম চৌধুরী। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালানা করেন হাফিজ মাওলানা মোহাম্মদ শাহ আলম।


এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত