আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চতুর্থ শ্রেণির ২০জন কর্মচারীকে সংবর্ধনা

চতুর্থ শ্রেণির ২০জন কর্মচারীকে সংবর্ধনা

রোগীর সেবায় আরো আন্তরিক হতে কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, মানুষের সেবা করা একটি ইবাদত। হাসপাতালের কাজে যে ফাঁকি দিবে আল্লাহ পাক তাকে ছাড় দিবেন না। আপনার যারা মানুষের সেবা করে অবসরে গেছেন সিলেটবাসী আপনাদের নাম মনে রাখবে। আপনারা হাসপাতালে সেবা দিয়ে গেছেন এখন থেকে আমরা আপনাদের সেবা দিবো।

গতকাল মঙ্গলবার হাসপাতালের সেমিনার কক্ষে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সদ্য অবসরে যাওয়া ২০ জন কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুবেল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এসব কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক প্রশাসন ডা. আবুল কালাম আজাদ, সহকারী পরিচালক (অর্থ) মাহবুবুল আলম, সিনিয়র স্টোর অফিসার ডা. জলিল কায়সার খোকন, বিএনএ ওসমানী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, তৃতীয় শ্রেণির সভাপতি আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাইফুল মালেক, ওয়ার্ড মাস্টার রওশন হাবীব, ওয়ার্ড মাস্টার সোহেল রানা, ওয়ার্ড মাস্টার জীবন রায় দীপ।

অবসরে যাওয়া কর্মচারীরা হলেন, মো. আব্দুল শহীদ, মো. আলা উদ্দীন, লক্ষণ চন্দ্র মজুমদার, মো. ফারুক মিয়া, মো. আমির হোসেন, মো. আব্দুল আজিজ, মো. কামরুল হোসেন, মো. আব্দুল মুকিদ চৌধুরী, মো. আব্দুল কুদ্দুছ (২), মো. মুহিবুর রহমান (১), জ্যোতি মোহন কর, নারায়ণ চন্দ্র দাস, সাজনা বেগম, গোলাম ছারোয়ার (প্রয়াত), মো. ছালেক মিয়া, আনোয়ারা বেগম, আলকাছ আলী, মোঃ ইলিয়াছ মিয়া প্রমুখ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত