আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সংবাদ মাধ্যমের অনেক ক্ষেত্রে উন্নতি হচ্ছে

সংবাদ মাধ্যমের অনেক ক্ষেত্রে উন্নতি হচ্ছে

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে সবকিছুতে দেশ এগিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের অনেক ক্ষেত্রে উন্নতি হচ্ছে। গণমাধ্যমের চেহারা অনেকটা বদলে গেছে। বর্তমানে প্রত্যেকের হাতে একটা করে মোবাইল ফোন থাকার কারণে নিজেরাই একেকজন মাল্টিমিডিয়া কর্মী। কিন্তু নিয়ন্ত্রণহীন ভাবে তা পরিচালনা করার কারণে বিরাট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গণমাধ্যমের প্রধান হাতিয়ার হলো ভারসাম্য। বর্তমান সময়ে সোস্যাল মিডিয়ার অপব্যহারের কারণে গণমাধ্যম ভারসাম্যহীন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বাংলাদেশে উল্লেখযোগ্য যে চারটি সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে তা সোস্যাল মিডিয়ার অপব্যবহারের কারণে। তার মধ্যে একটি হলো সুনামগঞ্জের শাল্লার নোয়াগাঁওয়ের ঘটনা। সোস্যাল মিডিয়াকে এখনই নিয়ন্ত্রণে রাখতে হবে।

তিনি গতকাল শুক্রবার বিকেলে দিরাই প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় গণমিলনায়তন হলে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্যামল দত্ত ভাটির জনপদ সুনামগঞ্জকে রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতার উর্বর ভূমি উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত, রনাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন চৌধুরী, বরেণ্য সাংবাদিক প্রয়াত সালেহ চৌধুরী, শাহ আব্দুল করিম, হাছান রাজা, রাধারমন দত্তের জন্ম হয়েছে যে এলাকায় সে এলাকা কখনো অবহেলিত থাকতে পারেনা।

তিনি দিরাইয়ে গণমাধ্যম কর্মীদের জন্য প্রেসক্লাব ভবন সহ সকল সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সত্য কে তুলে ধরবেন। দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেটের সিনিয়র সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ , মুক্তিযুদ্ধ গবেষক ও সিনিয়র সাংবাদিক আল-আজাদ, দৈনিক যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেসারুল হক খোকন, দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ খালেদ আহমদ, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন’র যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান, সাংবাদিক সিদ্দিকুর রহমান, সমাজ সেবী প্রদ্যুত কুমার দাস ও সাংবাদিক আল হেলাল। অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্যদের মধ্যে ক্লাবের সহ-সভাপতি সোয়েব হাসান ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ বক্তব্য দেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দিরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসাইন। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ঢাকা, সিলেট, সুনামগঞ্জসহ স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

 

 এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত