আপডেট :

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

শান্তিগঞ্জ উপজেলা এখন উন্নয়নের আলোয় আলোকিত

শান্তিগঞ্জ উপজেলা এখন উন্নয়নের আলোয় আলোকিত

হাওরাঞ্চল সুনামগঞ্জের একটি গুরুত্বপূর্ণ উপজেলা শান্তিগঞ্জ। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নিজ উপজেলা হওয়ায় জেলাজুড়ে এর কদর একটু বেশি। সময়ের পরিক্রমায় উন্নয়নের আলোয় আলোকিত এই উপজেলা। একসময় সুনামগঞ্জ সদরের সাথে যুক্ত ছিল উপজেলাটি। এরপর ২০০৬ সালের ২৭ জুলাই শান্তিগঞ্জকে একটি স্বতন্ত্র উপজেলা হিসেবে ঘোষণা করে সরকারিভাবে গেজেট প্রকাশিত হয়। ২০০৮ সালের ১৮ মে থেকে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। ২০১২ সালে প্রশাসনিক ভবন নির্মাণের পর থেকেই পিছু ফিরে থাকাতে হয়নি এই উপজেলার মানুষের। ক্রমেই উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যেতে থাকে উপজেলাটি।

উপজেলার প্রাণকেন্দ্র শান্তিগঞ্জ এলাকাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস স্টেশন, থানা ভবন, খাদ্য গোদাম, টেক্সটাইলসহ নানা স্থাপনা রয়েছে। আরও অনেক বড়বড় প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। ইতিমধ্যে উপজেলা সদরকে পৌরসভায় রূপান্তর করার ঘোষণাও দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি

এক সময় দক্ষিণ সুনামগঞ্জ নামে পরিচিত এ উপজেলাকে হাওররতœ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি’র হাত ধরেই স্থায়ীভাবে শান্তিগঞ্জ উপজেলায় নামকরণ হয়েছে। শান্তিগঞ্জ উপজেলা সর্বস্তরের মানুষ সব ধরণের সুযোগ সুবিধা পাচ্ছেন হাতের নাগালেই। পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় উপজেলাটি এখন উন্নয়নের আলোয় আলোকিত। রাস্তাঘাট, ব্রীজ কালভার্ট সব পাচ্ছেন উপজেলার প্রতিটি ইউনিয়নের মানুষ। এত উন্নয়নের কর্মযজ্ঞে প্রকৃত সুফল পাচ্ছেন তারা। শান্তিগঞ্জের সর্বত্রই এখন শান্তির সুবাতাস বহমান। মানুষের মুখেমুখে হাসির ঝিলিক।


শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষের সাথে কথা হলে তাঁরা বলেন, আগে অনেক কিছুই সুনামগঞ্জে গিয়ে করতে হত। অনেক ভোগান্তি পোহাতে হত। এখন আমরা হাতের নাগালেই সব সেবা পাচ্ছি। এজন্য আমরা পরিকল্পনামন্ত্রীর প্রতি চিরকৃতজ্ঞ।

সচেতন নাগরিকরা বলছেন, উন্নয়নের মহা কর্মযজ্ঞে চেহারা পাল্টে গেছে এক সময়ের অবহেলিত উপজেলা শান্তিগঞ্জের। এখন সব সেবা দোরগোড়ায় পাওয়ায় মানুষের মাঝে তৃপ্তি এসেছে। পরিকল্পনামন্ত্রীর প্রচেষ্টায় সকল কষ্ট লাঘব হয়েছে এই এলাকার মানুষের। উন্নয়নের প্রকৃত সুফল পাচ্ছেন সর্বস্তরের মানুষ।
উপজেলা উদীচীর সভাপতি শ্যামল দেব বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই নয় সাংস্কৃতিক চর্চায়ও বেশ এগিয়ে যাচ্ছে শান্তিগঞ্জ। আমরা সব ধরনের প্রশাসনিক সাপোর্ট পাচ্ছি। আর উন্নয়নের কথা বলে শেষ করা যাবে না। এক কথায় যা উন্নয়ন হয়েছে তা কল্পনার বাইরে ছিল। এর সম্পূর্ণ কৃতিত্ব সজ্জন রাজনীতিবীদ পরিকল্পনামন্ত্রীর।

উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি রাধিকা রঞ্জন তালুকদার বলেন, আমাদের চোখের দেখা এই শান্তিগঞ্জ উপজেলায় কিছু ছিলনা। এম এ মান্নান আওয়ামী লীগের প্রার্থী হয়ে সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকেই পালটে গেছে শান্তিগঞ্জের চিত্র। ব্যাপক উন্নয়ন হয়েছে এখানে। আগামীতে আরও যে কত উন্নয়ন হবে এটা কল্পনার বাইরে।

এ ব্যাপারে পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন বলেন, পরিকল্পনামন্ত্রীর হাত ধরেই উন্নয়নের আলোয় আলোকিত শান্তিগঞ্জ উপজেলা। এখানে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। মানুষের যা যা প্রয়োজন সব করা হচ্ছে এখানে। ফলে উন্নয়নের প্রকৃত সুফল পাচ্ছেন সর্বস্তরের মানুষ।


এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত