আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা’

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা’

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা’ এই স্লোগান নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত উপ-মহাপরিচালক হিরা মিয়া।

এ সময় তিনি বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রযাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের আমলে এ বাহিনীর ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। পাশাপাশি তিনি বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখতে কর্মদক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্বের প্রতি গুরুত্বারোপ করে সুশৃঙ্খলভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বীর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানমের সঞ্চলনায় প্রধান বক্তা ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল বারী ভূঞা এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হবিগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট জনাব অরূপ রতন পাল।

আরও উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেটের সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সিলেট জেলার সার্কেল এডজুট্যান্ট এ এস এম এনামুল হক ও সিলেট জেলার সকল উপজেলা কর্মকর্তাগণ ও কর্মচারীগণ।

আইনশৃঙ্খলা রক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে ২০টি বাইসাইকেলসহ ৬০টি পুরস্কার তুলে দেওয়া হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত