আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত: বিমান প্রতিমন্ত্রী

বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত: বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী বলেছেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান এগিয়েছে। তারা এখন পিছিয়ে নেই, সরকার তাদের সর্বাধিক সহযোগিতা করেছে। কৃষি প্রণোদনায় সরকার পর্যাপ্ত গুরুত্ব সহকারে দেখছে। কৃষকরা যাতে কৃষিকাজে স্বাবলম্বী হয়। সকলের সহযোগিতায় বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী, কৃষক, জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন ও জেনারেটর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আবিদা খাতুন, পৌর মেয়র মো. সাইফুল ইসলাম রুবেল, চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, ইউপি চেয়ারম্যান আব্দালুর রহমান আবদাল, মুহিতুর রহমান রুমন ফরাজি, মোস্তাফিজুর রহমান রিপন, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহজাহান সামী, সাধারণ সম্পাদক সায়েম তালুকদার প্রমুখ।
সভা সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দেয়া উপহার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, কৃষকের মাঝে মাসকালাই প্রণোদনা কার্যক্রমের আওতায় বিনামূল্যে সার ও বীজ, মৎস্য অধিদপ্তর কর্তৃক রাজস্ব বাজেটের আওতায় উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্তকরণের লক্ষ্যে পোনামাছ এবং সংশোধিত উন্নয়ন বাজেটের আওতায় সংসদ সদস্যের অনুকূলে প্রাপ্ত বরাদ্দ থেকে উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ঢেউটিন ও জেনারেটর বিতরণ করা হয়।

এলএবাংলাটাইমস/আইটিএলএস  

শেয়ার করুন

পাঠকের মতামত